চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে যে ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

কতো হবে বাচ্চাটার বয়স? এক বছর? অথবা তার চেয়ে একটু বেশি? বুকে ভর দিয়ে মুখ লুকিয়ে শুয়ে আছে চুপ করে। বেশি ছোট বাচ্চারা তো এভাবেই ঘুমায়। এ বাচ্চাটাও ঘুমাচ্ছে। কিন্তু এমনই সে ঘুম, যা থেকে সে আর কখনো জেগে উঠতে পারবে না।

সাগরতীরে শুয়ে আছে শিশুটির প্রাণহীন দেহ। ঢেউগুলো চোখেমুখে পানি ছিটিয়ে তাকে হয়তো জাগানোর চেষ্টা করছে। এই শিশুটি সেই ১২ সিরিয়ান শরণার্থীর একজন, যারা সমুদ্রপথে ইউরোপ আসার পথে ডুবে মারা যায়। তারা দু’টি ডিঙি নৌকায় করে গ্রিক দ্বীপ কোস-এর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলো। ছেলেটির মৃতদেহ তুরস্কের সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে।

তীরে পড়ে থাকা শিশুটির মৃতদেহ এবং তার দিকে এগিয়ে আসা এক উদ্ধারকর্মীর এই ছবিটি সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তুলেছে। বর্তমান সভ্যতাকে নতুন অর্থ দেওয়া নিয়ে এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয়, নিজ নিজ স্বার্থে বিশ্ব নেতারা কতো সাধারণ মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর আগে বলেছেন, শরণার্থীরা যুক্তরাজ্যে ‘ঝাঁকে ঝাঁকে’ আসছে এবং তার দেশে আর কোনো শরণার্থীকে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে পররাষ্ট্র সচিব ফিলিপ হ্যামন্ড বলেছেন, শরণার্থীরা যুক্তরাজ্যে ‘লুটতরাজ’ চালাচ্ছে। ব্রিটিশদের এমন আচরণকে লজ্জাকর বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সিরিয়ান শিশুটির মৃতদেহের ছবি দেখেও মন গলেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্য থেকে আর শরণার্থী না নেওয়ার ক্ষেত্রে আগের অবস্থানেই আছেন তিনি।

ব্রিটিশ দৈনিক দি ইনডিপেন্ডেন্ট ছবিটি পোস্ট করে প্রশ্ন রেখেছে, এই অসামান্য শক্তিশালী ছবিটিও যদি শরণার্থীদের প্রতি ইউরোপের মনোভাব পাল্টাতে না পারে, তাহলে কী পারবে?

মানুষের মনে আলোড়ন সৃষ্টি এবং ইইউ নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ওই ছবিটি সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করা হয়। এর মাধ্যমে বোঝানো হয়, ইইউ নেতারা শরণার্থীদের ইউরোপে আগমন ঠেকাতে যতো বেশি কঠোর হচ্ছেন, ততো বেশি শরণার্থী প্রাণ দিচ্ছে সাগর বুকে। একই ধরনের আরো কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে।

ছবিটি বিশ্ব বিবেককে প্রশ্ন করে, সত্যিই কি মনুষ্যত্ব বলে কিছু আছে?

দেখুন সানাচ্যানেলের শেয়ার করা সেই মর্মান্তিক সময়ের ভিডিও:

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
Previous Post

সেলফি তুলতে শাকিব-ববি থাইল্যান্ডে

Next Post

‘খেলতে পারি না তো কি হইসে? চেষ্টা করতে দোষ নাই’

Next Post

‘খেলতে পারি না তো কি হইসে? চেষ্টা করতে দোষ নাই’

নিজের কাঁধে অভিজিতের হাত চান বন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT