চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগাছা’ নির্মূল হবে তৃণমূল থেকেই

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
3:44 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2015
in রাজনীতি
A A

দলের ‘আগাছা’ নির্মূলে তৃণমূল থেকে সংস্কার প্রক্রিয়া শুরু করবে আওয়ামী লীগ। দলের নেতারা স্বীকার করেছেন, ক্ষমতাসীন দলে ‘উড়ে এসে জুড়ে বসাদের’ দৌরাত্ম রয়েছে।

আওয়ামী লীগ সভাপতির নির্দেশের পর খুব শিগগিরই সুবিধাভোগীদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত আসবে বলেও তারা জানিয়েছেন।

পর পর দু’দফা ক্ষমতায় দলের নেতাকর্মীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অন্য দল থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীর সংখ্যাও।

প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে দলের আগাছা উপড়ে ফেলে ভালোরা যেন নিজেদের গড়ে তুলতে পারে এমন বাস্তবতা অস্বীকার করছেন না আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পর দেখা গিয়েছিলো একটা গ্রুপ মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিশে নানা অপকর্ম করতে ছিল। তাদের নাম দেওয়া হয়েছিল সিস্টেম ডিভিশন। ঠিক এখানেও এই রকমের ঘটনা ঘটেছে।

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন বলেন, ক্ষমতায় চলে গেলে মৌসুমি পাখিদের অভাব হয় না। তখন উড়ে এসে জুড়ে বসা প্রচুর লোক পাওয়া যায়। যারা প্রকৃত ত্যাগী কর্মীর চাইতেও বড় হয়ে যায়। পোপের চাইতে পোপ যেমন বড় তেমন আওয়ামী লীগের চাইতেও বড় আওয়ামী লীগ হয়ে যায়।

এসব বিষয় মাথায় রেখে পথ চলা আওয়ামী লীগ বলছে, তাদের আগাছা নির্মূলের প্রক্রিয়া অব্যাহত আছে, সামনে হবে আরো জোরে-সোরে।

শেখ ফজলুল করিম সেলিম আরো বলেন, আমাদের কঠোর ভাবে বলে দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগ করে না তারা যেন আওয়ামী লীগে ঢুকতে না পারে। আওয়ামী লীগে যথেষ্ট নেতা কর্মী রয়েছে। তৃণমূল পর্যায়ে থানা, জেলা উপজেলা মহানগর বিভিন্ন লেভেল থেকে কেউ যেন নতুন করে আওয়ামী লীগের নেতৃত্বে না আসে।

নূহ উল আলম লেনিন বলেন, আগাছা বড় হয়ে গেলে আওয়ামী লীগ সব সময়ই এ আগাছা দুর করার পদক্ষেপ গ্রহণ করে। এই প্রক্রিয়াগুলি আমাদের চলমান রয়েছে। এবং আমি মনে করি, যেহেতু নেত্রী এটা বলেছেন তার মানে উনি এটা মিন করেছেন। নিশ্চিতভাবেই বলতে পারি, সাংগঠনিকভাবে আমরা এটা দেখতে পাবো।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

Tags: আওয়ামী লীগনূহ-উল-আলম লেনিনবাংলাদেশ আওয়ামী লীগশেখ ফজলুল করিম সেলিম
Previous Post

হবিগঞ্জে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় যুবক আটক

Next Post

স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘরের অর্থ সংগ্রহে প্রচারাভিযান শুরু

Next Post

স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘরের অর্থ সংগ্রহে প্রচারাভিযান শুরু

ইংল্যান্ডকে ১৪ রানে হারালো প্রতিবন্ধী টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT