চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর সেবা কেন্দ্র উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
12:21 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2015
in অর্থনীতি
A A

প্রথমবারের মতো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বিভাগটির সচিব পদাধিকারবলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানিয়েছেন, অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মত বিনিময় রাজস্ব আয়ে গতি আনবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অর্থমন্ত্রী একটি কর সেবা কেন্দ্র উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন তিনি।

বিদেশি দান-খয়রাত আর ঋণের চক্র থেকে বেরিয়ে নিজেদের সম্পদে দেশ গড়ার লক্ষে ১৯৭৯ সালে যাত্রা শুরু করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি’র। অর্থমন্ত্রণালয়ের অধীনে অর্থ বিভাগ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির মতো অভ্যন্তরীণ সম্পদ বিভাগও সমানভাবে গুরুত্বপূর্ণ। বরং বাস্তবতা হলো ৩ লাখ কোটি টাকার বাজেটে সোয়া ২ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের প্রায় সবটাই যোগান দেয়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের গুরুত্ব বাড়ছে প্রতিদিনই। ১ লাখ ৭৬ হাজার ৩’শ ৭০ কোটি টাকা আসবে এই বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় রাজস্ব বোর্ড থেকে। অবশ্য আরো ১৫ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আরেক অঙ্গ জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে।

এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন,এই প্রথম অর্থমন্ত্রী অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পরিদর্শন করবেন। এজন্য এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সেটারই আয়োজন হচ্ছে। সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট তথ্য সেবা কেন্দ্র  খোলা হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওপর বিশাল রাজস্ব আয়ের দায়িত্ব। কাজেই এই বিভাগের কর্মযজ্ঞে যুক্ত হচ্ছে নতুন নতুন কৌশল। বিভাগ ও জেলার পর উপজেলা পর্যায়ে কর মেলার আয়োজন এমনই এক উদ্যোগ।

নজিবুর রহমান আরো বলেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বড় বড় শহরের বাইরে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের নেটের আওতায় নিয়ে আসা। যেসব উপজেলায় আমাদের আয়কর অফিস আছে সেখানে স্থায়ীভাবে আয়কর মেলা করা হবে। প্রথমদিকে ২ দিন ব্যাপি হবে। যেখানে অফিস নেই সেখানে ভ্রাম্যমাণ মেলা করা হবে। 

রাজস্ব বোর্ডের হিসাবে বর্তমানে আয়কর রিটার্ন জমা দেন প্রায় ১৩ লাখ মানুষ। কিন্তু তাদের কাছে তথ্য আছে ১৬ কোটি মানুষের দেশে কর দেয়ার মতো সক্ষমতা আছে অন্তত ৮০ লাখ মানুষের।

Tags: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিতএনবিআর
Previous Post

ইতিহাস ভুলেছে হাঙ্গেরি!

Next Post

আবেদনময়ী হতে পরিণীতি’র বিসর্জন

Next Post

আবেদনময়ী হতে পরিণীতি’র বিসর্জন

ইয়েমেনে হাউদি হামলায় সৌদি জোটের অর্ধশত সেনা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT