চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসন প্রত্যাশী দুটি সিরিয় পরিবারের কষ্টগাঁথা

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
1:48 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

জার্মানি সীমান্ত খুলে দেয়ায় কয়েকশো শরণার্থী ট্রেনে করে মিউনিখে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখনো শত শত অভিবাসন প্রত্যাশী ভীড় করে আছেন হাঙ্গেরির কেলেতি রেলস্টেশনে। অসহায় মানুষগুলোর হাতে তুলে ধরা কাগজে ফুটে উঠেছে ‘সাহায্য করুন’ কিংবা ‘শিশুরা ক্লান্ত’ এরকম নানা মানবিক আবেদন। শরণার্থীদের মধ্যে সিরিয়দের অবস্থা বেশি সংকটজনক।

যুদ্ধ-সংঘাতে বিধ্বস্ত দেশ ছেড়ে ভয়াবহ সমুদ্রযাত্রার পর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় হাজারো সিরিয় পরিবার। এরকমই দু’টি সিরিয় পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে সিএনএন এর এক প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে দেখা যায়, হাঙ্গেরির একটি রেলস্টেশনের মেইন গেটের পাশে বসে ট্রেনের জন্য অধীর অপেক্ষায় আছেন হুরিয়া (৬০)। সঙ্গে তার দুই ছেলে, যাদের একজন প্রতিবন্ধী। হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী ছেলেটির গালে একটি ক্ষত। সীমান্ত পাড় হওয়ার চিহ্ন। ২১ দিনের অমানুষিক ভ্রমণে একেবারেই ভেঙে পড়েছে পরিবারটি। সম্পদ বলতে শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।

হুরিয়ার বড় ছেলের ছোট ছোট দু’টি সন্তান আছে। তৃতীয় সন্তানটি হয়তো জন্ম নিতে যাচ্ছে এই অনিশ্চিত যাত্রার মধ্যেই। কারণ হুরিয়ার বড় ছেলের স্ত্রী শিরিন সন্তানসম্ভবা । এতো প্রতিকূলতার পরও সন্তানের জন্য সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন শিরিন।

তিনি বলেন, ‘আর আলেপ্পোতে ফিরে যেতে পারবো না আমরা। সন্তানদের জন্য একটি ভবিষ্যৎ চাই শুধু, চাই শিক্ষার সুযোগ কিন্তু কর্তৃপক্ষের অনড় অবস্থানে চলমান অচলাবস্থায় সব কেমন যেনো অনিশ্চিত হয়ে পড়েছে’।

নিরুপায় হুরিয়া সিএনএন প্রতিবেদকের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন,‘ দয়া করে আমাদের রক্ষা করুন, বাঁচান’।

কেমিকেল ইঞ্জিনিয়ার মাহমুদের পরিবারের দুর্দশার চিত্রটিও কোনো অংশে কম নয়। সিরিয়ায় যুদ্ধ শুরুর আগে বেশ চমৎকারভাবে কাটছিলো মাহমুদের পারিবারিক জীবন। অথচ আজ সব শেষ। প্রাণ বাঁচাতে ৪ বছরের ছেলের ভবিষ্যতে ইউরোপে পাড়ি জমানো এক দিশেহারা পিতা মাহমুদ। মাহমুদের ছোট্ট ছেলের চোখের কাছেও একটি ক্ষত। মেসিডোনিয়া সীমান্ত পার হওয়ার সময় আঘাত লেগেছিলো ওখানে।

নিজের পরিবারের এরকম দুর্দশায় পড়তে দেখাটা দুঃসহ যন্ত্রণার বলে জানান মাহমুদ।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
Previous Post

কোনো সিনেমা পরিচালনা করবেন না অনন্ত

Next Post

সাকাপুত্র হুম্মামের জামিন মঞ্জুর

Next Post

সাকাপুত্র হুম্মামের জামিন মঞ্জুর

রাকিব হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT