চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম ধনী দেশগুলো কেনো আশ্রয় হবে না!

আমিনুল ইসলাম by আমিনুল ইসলাম
8:28 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2015
in মতামত
A A

ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস রোববার প্রার্থনার পর ঘোষণা করেছেন, ইউরোপের সকল ক্যাথলিক প্রতিষ্ঠান থেকে শুরু করে গির্জাতে হলেও যেনো মুসলমান শরণার্থীদের আশ্রয় দেয়া হয়। তিনি ইউরোপবাসীকে শরণার্থীদের ভালো চোখে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের সকল ধর্মের মানুষ, সকল ধর্মের উপাসনালয়ের উচিত হবে এই মানুষগুলোকে আশ্রয় দেয়া।

এই ধর্মীয় গুরু এমন একটা সময়ে এই ঘোষণা দিয়েছেন যখন সিরিয়ার পাশের দেশ সৌদি আরবের সরকার ঘোষণা করেছে তারা কোনো শরণার্থী নেবে না। অথচ আরব লীগের সদস্য ও মুসলিম বিশ্বের নেতা হিসাবে তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত ছিলো।

সৌদি আরব রাষ্ট্র হিসেবে যেমন ধনী, তেমনি দেশটি আয়তনেও অনেক বড় এবং জনসংখ্যা অনুপাতে ঘনত্ব অনেক কম। অথচ জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি ইউরোপের ছোট ছোট দেশগুলো ঠিকই এই মানুষগুলোকে আশ্রয় দিচ্ছে।

ইউইউভুক্ত দেশ স্লোভাকিয়া যখন যখন ঘোষণা করেছিলো তারা মুসলিম শরণার্থী নিতে চাইছে না, তখন পুরো ইউরোপ জুড়ে এর সমালোচনা হয়েছে। শরণার্থীদের ধর্ম পরিচয় না দেখে মানুষ হিসেবে দেখার আহ্বান জানানো হয়েছিলো অন্য দেশগুলো থেকে এবং শেষ পর্যন্ত স্লোভাকিয়া তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়।

ইউরোপের দেশ জার্মানি এই মুহূর্তে শুধু শরণার্থীদের আশ্রয়ই দিচ্ছে না, সেখানকার সাধারণ মানুষজন রাস্তায় নেমে তাদের স্বাগতও জানাচ্ছেন।

রোববার সুইডেনের রাজধানী স্টকহোমে “রেফিউজি ওয়েলকাম” নামে একটি ৠালির আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই শোভাযাত্রায় ৩০ হাজার মানুষ যোগ দেবেন। দেশটির সাধারণ মানুষ এর মাঝেই শরণার্থীদের জন্য কয়েক মিলিয়ন ডলার চাঁদা নিজেরাই তুলে সরকারকে দিয়েছে।

আইসল্যান্ড ঘোষণা করেছে তারা ১০ হাজার রেফিউজি তো নেবেই, দরকার হলে এর চেয়ে বেশি। অথচ দেশটির মোট জনসংখ্যাই মাত্র তিন লাখ ত্রিশ হাজার!

ইউরোপের দেশগুলো যখন শরণার্থীদের স্বাগত জানাচ্ছে তখন মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর নীরব ভুমিকা রীতিমতো অবাক করে দিচ্ছে পুরো পৃথিবীর মানুষদের।

মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো না হয় বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। কয়দিন পরতো মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ্জ অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হবেন। ধর্মীয় নেতারা সেখানে বয়ান রাখবেন। পুরো পৃথিবীর মঙ্গল কামনা করবেন।

এই যে ক্যাথলিক ধর্মীয় গুরু যেমন রোববার বলেছেন– শরণার্থীদের দরকার হয় গির্জা’তে হলেও জায়গা দেয়া দরকার; হজ্জের সময় ধর্মীয় নেতারা বয়ান দেয়ার সময় আমরা কি আশা করতে পারি না যে মানবতার দিকে তাকিয়ে মুসলমান ধর্মীয় নেতারা আহ্বান জানাবেন– মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে হলেও যেনো এই শরণার্থীরা জায়গা পান।

Tags: অভিবাসনঅভিবাসীশরণার্থী
Previous Post

হবিগঞ্জের পর এবার সিলেটে স্কুলছাত্রী নির্যাতন

Next Post

স্বীকৃতির জন্য ভালবাসার হাত বাড়িয়ে দিন

Next Post

স্বীকৃতির জন্য ভালবাসার হাত বাড়িয়ে দিন

ক্রাইস্ট দি রিডিমার’র গায়ে আমাজন বন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT