চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স মাপার নতুন উপায়

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
5:07 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

অনেক সময় দেখা যায় সত্তরোর্ধ্ব ব্যক্তি দিব্বি শক্ত সমর্থভাবে বেঁচে আছেন। আবার ৩০-৪০ বছর বয়সের একজন মানুষকেও কখনো খুব তাড়াতাড়ি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে দেখা যায়।

এ যেন বয়স বাড়ার আগেই বার্ধক্য জড়িয়ে ধরা। আসলে ক্যালেন্ডারের বয়সের সঙ্গে মানুষের দেহের বয়স সবসময় মিলতে চায় না।

মানবদেহের এহেন আচরণের জবাব বহু বছর ধরে খুঁজছে মানুষ। চেষ্টা করে আসছে কীভাবে দেহের বয়স ধরে রেখে সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকা যায়। কিন্তু নানা সময় নানা তত্ত্ব সামনে এলেও কোনোটাই পুরোপুরি প্রমাণ করা যায়নি।

তবে সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন, যার মাধ্যমে পরীক্ষা করে জানা যাবে একজন মানুষের দেহের আসল বয়স কতো, অর্থাৎ আপনার বয়স বেড়ে ভালোর দিকে যাচ্ছে, না খারাপের দিকে।

লন্ডনের কিংস কলেজের গবেষকদের ওই দলটি জানিয়েছেন, তাদের আবিষ্কৃত পদ্ধতিটি একজন মানুষ কখন মারা যাবে তা অনুমান করতে সাহায্য করবে।

শুধু তাই নয়, ডিমেনশিয়াসহ (মস্তিষ্কের বার্ধক্যজনিত দীর্ঘমেয়াদী রোগ) বড় ধরনের রোগগুলোর ঝুঁকি কাদের বেশি আছে তাও ধরা পড়বে পরীক্ষায়। যা প্রভাব ফেলবে চিকিৎসা, পেনশন এবং ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোতে।

বিজ্ঞানীদের ধারণা, এই ‘জৈবিক বয়স’ জন্ম তারিখ অনুযায়ী ক্যালেন্ডারের বয়সের তুলনায় অনেক বেশি কার্যকরী।

পরীক্ষাটিতে মানবদেহের কোষে থাকা দেড়শ’টি জিনের আচার-আচরণ পর্যবেক্ষণ করে ‘বার্ধক্যের চিহ্ন’ খুঁজে বের করার চেষ্টা করা হয়।

প্রাথমিকভাবে ২৫ থেকে ৬৫ বছর বয়সী সুস্থ, কিন্তু বেশিরভাগ সময় ঘরে শুয়ে-বসে থাকা ব্যক্তিদের ৫৪ হাজার ধরনের জিনগত কার্যকলাপ পরীক্ষা করা হয়। পরে তা কমিয়ে দেড়শ’তে আনা হয়।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক জেমি টিমনস বলেন, এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারবে ৪০ বছর বয়স থেকে কীভাবে জীবনযাপন করলে শরীর সুস্থ থাকবে। তবে বার্ধক্যের গতি রোধ করার কোনো উপায় গবেষণাটি প্রতিবেদনে বলা হয়নি।

Tags: বয়স পরিমাপবার্ধক্য
Previous Post

গুগলের চাকরিতে প্রাধান্য পায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

Next Post

বয়স মাপার নতুন উপায়

Next Post

পল্লবীর ‘গোপন আস্তানা’ থেকে জামায়াতের সাবেক ২ এমপিসহ আটক ১৩

জুলাই থেকেই সরকারী চাকুরেদের নতুন বেতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT