চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকচিত্র পুরস্কার পেলো ইরাকি শরণার্থী পরিবারের ছবি

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
5:13 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

আলোকচিত্র জগতে সম্মানজনক একটি পদক হলো টেইলর ওয়েসিং ফটোগ্রাফিক পোর্ট্রেট প্রাইজ। প্রতি বছর পদকটির জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের পাঠানো ছবি থেকে বিজয়ী বাছাই করা হয়। এরপর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার দেওয়া হয় বিজয়ীদের। এ বছরের টেইলর ওয়েসিং পদকের বাছাইকৃত সেরা ৪টি ছবির মধ্যে রয়েছে আইএস’ হামলায় গ্রাম ছেড়ে পালানো এক ইরাকি পরিবারের ছবি।

প্রামাণ্য আলোকচিত্রী ইভর প্রিকেটের তোলা ছবিটির নাম দেওয়া হয়েছে ‘আমিরা এন্ড হার চিলড্রেন’। ছবিতে দেখা যায় এক মা তার ছেলেমেয়েকে পরম মমতায় দু’হাতে জড়িয়ে আগলে রেখেছেন। ছবিটি উত্তর ইরাকের কাছে বাহারকা ক্যাম্প থেকে তোলা।

বাকি ছবিগুলোর মধ্যে আছে ডেভিড স্টুয়ার্টের তোলা ‘ফাইভ গার্লস ২০১৪’ শীর্ষক ছবি, যেখানে স্টুয়ার্ট মানুষের মাঝে যোগাযোগ এবং তার সাফল্য-ব্যর্থতা ফুটিয়ে তুলতে চেয়েছেন।

সেরা ৪ ছবির অন্যতম হলো লন্ডন-ভিত্তিক পোর্ট্রেট ফটোগ্রাফার এবং প্রামাণ্যচিত্রী পিটার জিলিউস্কি’র ‘নিয়াউথ’ শিরোনামের ছবিটি। সেখানে তিনি চিরাচরিত সৌন্দর্যের সংজ্ঞার বাইরে গিয়ে ব্যক্তির অনন্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পোর্ট্রেটে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

সেরা চারের শেষ ছবিটি হলো একটি নগ্ন শিশুর, আলোকচিত্রী আনুশ আবরার যার নাম দিয়েছেন ‘হেক্টর’। রেঁনেসা ধাঁচে তোলা ছবিটিতে শিশুটিকে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার দেবতা কিউপিডের আদলে।

৭০টি দেশের ২ হাজার ২শ’ ফটোগ্রাফারের পাঠানো প্রায় ৫ হাজার আলোকচিত্র থেকে যাচাই-বাছাইয়ের পর এই ৪টি ছবি নির্বাচন করা হয়েছে, যার মধ্যে একটি পাবে বিখ্যাত টেইলর ওয়েসিং ফটোগ্রাফিক পোর্ট্রেট প্রাইজ।

Previous Post

র‌্যাবের কাছে স্বীকার করে ডিবির রিমান্ডে অস্বীকার

Next Post

অভিনয়ে হাবিবুল বাশার-আসিফ আকবর

Next Post

অভিনয়ে হাবিবুল বাশার-আসিফ আকবর

আয়লানের কার্টুনে ফিরছে শার্লি হেবদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT