চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদের মুখে আনোয়ারউল্লাহ ট্রাস্ট ফান্ড প্রত্যাহার

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
2:01 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমালোচনা-প্রতিবাদের মুখে বিতর্কিত সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরীর নামে ট্রাস্ট ফান্ড বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ছাত্রদের নেতিবাচক প্রতিক্রিয়া এবং সমালোচনায় বিতর্ক এড়াতেই ট্রাস্ট ফান্ড বাতিল করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন,‘ সিন্ডিকেট বৈঠকে আনোয়ারউল্লাহ’র নামে ট্রাস্ট ফান্ডটি প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রবল আপত্তি দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে’।

কেনো এই ট্রাস্ট ফান্ডের টাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছিলো তা ব্যাখ্যা করতে গিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সাবেক একজন শিক্ষকের পরিবারের পক্ষে তার নামে ট্রাস্ট পরিচালনার অর্থ গ্রহণ করা হয়েছিলো এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা তাতে সমর্থন দিয়েছিলেন। শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতার উদ্দেশ্যেই ওই অর্থ গ্রহণ করা হয়েছিলো। তবে পরবর্তীতে শিক্ষার্থীদের সমালোচনা এবং নেতিবাচক প্রতিক্রিয়ায় এই ফান্ড বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে’।

২০০২ সালের ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর হামলা চালায় পুলিশের পুরুষ সদস্য ও ছাত্রদল কর্মীরা।

সেদিনের ঘটনার স্মরণে বিশ্ববিদ্যালয়ে পালিত হয় ‘শামসুন্নাহার হল নির্যাতন দিবস’। সেসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আনোয়ারউল্লাহ।

ওই হামলার ইন্ধনদাতা এবং মূল হোতা হিসেবে তাকে চিহ্নিত করে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন তৎকালীন শিক্ষার্থীরা।

পদত্যাগে বাধ্য হওয়া সেই আনোয়ারউল্লাহর নামে ১৩ বছর পর ট্রাস্ট ফান্ড গঠনের সমালোচনা করে আসছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। ২০০২ সালে তৎকালীন উপাচার্য আনোয়ারউল্লাহকে পদত্যাগে বাধ্য করা শিক্ষার্থীরা নতুন করে প্রতিবাদে সরব হন ।

বর্তমান শিক্ষার্থীরাও এই ট্রাস্ট ফান্ডের প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। 

Tags: আনোয়ারউল্লাহ চৌধুরীঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

‘কিছু ছেলে এই অদ্ভুত দেশে, মজার ইশকুলের স্বপ্ন দেখে’

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার শীর্ষে রোনালদো

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে গোলদাতার শীর্ষে রোনালদো

বাতিল হলো বিবিসি’র শার্লক হোমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT