চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব আসলে কী?

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
6:01 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in জনপদ, বান্দরবান
A A
বান্দরবানের রাজপূন্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী জুমিয়া খাজনা আদায়ের উৎসব ১৪০তম বোমাং রাজপূন্যাহ শুরু হয়েছে। বোমাং সার্কেলের ৩৭ তম রাজা প্রকৌশলী উচপ্রু বৃহস্পতিবার দুপুরে পুরাতন রাজাবাড়ীতে রাজপূন্যাহর মূল উৎসবস্থলে যোগ দেন। তিনি রাজবাড়ী থেকে ঐতিহ্যবাহী পোষাকে পাইক-পেয়াদা, উজির-নাজির ও দূর-দূরান্ত থেকে আসা প্রজাদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

এর আগে এক শোভাযাত্রায় যোগ দেন রাজা উচপ্রু। শোভাযাত্রায় রাজা বাহাদুরের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, চট্টগ্রাম সেনা রিজিয়নের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ অংশ নেন ।বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরে উৎসবস্থলে অতিথিরা বক্তব্য রাখেন। এসময় বোমাং সার্কেলের ১০৯ টি মৌজার হেডম্যানরা (মৌজা প্রধান) প্রজাদের কাছ থেকে আদায় করা বাৎসরিক খাজনা ও ঐতিহ্যবাহী উপহার রাজার হাতে তুলে দেন। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এই খাজনা আদায় চলবে।

রাজপূন্যাহ উৎসব ঘিরে শহরের রাজার মাঠে তিন দিনব্যাপী লোকজ মেলা বসেছে। মেলায় মৃত্যুকূপ, বিচিত্রানুষ্ঠান, যাত্রাপালা, পুতুল নাচসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকে জুমিয়া নারী-পুরুষ শহরে ভিড় করেছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

Tags: বান্দরবান
Previous Post

উকিল নোটিস আইনীভাবে মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

Next Post

অ্যাপে সিএনজি অটোরিকশা সেবা দিতে আসছে ‘গতি-লেটস গো’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপে সিএনজি অটোরিকশা সেবা দিতে আসছে ‘গতি-লেটস গো’

পাঠাও ডেলিভারি বয় বাইসাইকেল চালাচ্ছে, মোবাইল ফোনে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল চালিয়ে আয় করার সুযোগ দিচ্ছে পাঠাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT