চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পুলিশ পাল্টান, নইলে পন্ড হবে সব আয়োজন!

ফজলুল বারী by ফজলুল বারী
3:16 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2015
in মতামত
A A

যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবিরের পান্ডারা যখন কর্তব্যরত পুলিশ সদস্যদের রাস্তার ওপর পিটিয়ে মেরে ফেলতো তখন বাংলাদেশ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারণ পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন, পুলিশ বাহিনী আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতিবিম্ব। নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে পুলিশের হাতে। সে পুলিশের নিরাপত্তা যদি নস্যাত করা হয়, বাংলাদেশের নিরাপত্তার দেখভাল করবে কে?

তখন অনেকে এমন কথাও বলেছেন, এগুলো পাকিস্তানি লোকজনতো, তাই বাংলাদেশের পুলিশ পেয়ে পিটিয়ে মেরে ফেলে! পুলিশের পক্ষে মানুষ যে এভাবে দাঁড়িয়েছিল সে কথা কি ভুলে গেছে বাংলাদেশ পুলিশ বাহিনী?

সর্বশেষ মহেশপুরের থানা হাজতে এক শিশুবাচ্চাকেও রাখা নিয়ে তোলপাড় প্রতিক্রিয়া চলছে! এ নিয়ে হাস্যকর একটা ব্যাখ্যা দিয়েছে পুলিশ! তিনটি পৃথক ছবি দেখিয়ে বলার চেষ্টা হয়েছে, শিশুটি হাজতে না হাজতের বাইরে ছিলো! মা হাজতের ভিতরে, তার শিশু বাচ্চাটিকে দাঁড় করে রাখা হয়েছে হাজতখানার বাইরে! এটি যদি সত্যভাষন হয়, কান্ডজ্ঞান কি লোপ পেয়েছে পুলিশের ওই কর্মকর্তাদের?

না এটি কোনো আইনে পড়ে? প্রিয় পুলিশ ভাই, একটু নিজের জীবন দিয়ে ভাবুন। মনে করেন আপনি আপনার অফিসের ভিতর বসা। আপনার এমন একটা ল্যাংটা বাচ্চা একা দাঁড়িয়ে আছে আপনার অফিসের বাইরে! সে কি এভাবে নিরাপদ? বা আপনি একজন পিতা হিসাবে কি এভাবে একটা বাচ্চাকে অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেবেন? আপনি মানুষ হয়ে থাকলে যে ব্যাখা দিয়েছেন সেটা নিয়ে একটু ভাবুন। অমানুষদের কোনো ব্যাখ্যা দিতে হয়না।

সম্প্রতি ভূ-মধ্যসাগরে ডুবে মরা সিরিয়ান শরণার্থী শিশু আয়লানের ছবির সঙ্গে এ ছবির পার্থক্য কোথায়? সম্প্রতি এক পুলিশ সদস্যের এক পথশিশুকে হাতের নখ কেটে দেবার মানবিক ছবিটি আলোড়ন তুলেছে স্যোশাল মিডিয়ায়। পুলিশের এই সদস্য কিন্তু মহেশপুরের শিশুটিকে নিয়ে গাজাখোরি ব্যাখ্যাদাতাদের চাইতে অনেক শ্রেষ্ঠ মানবিক একজন মানুষ।

টাঙ্গাইলের কালিহাতিতে এক নির্যাতনের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে পুলিশ তিনজন মানুষকে গুলি করে মেরে ফেলেছে! রাষ্ট্র আপনার হাতে বন্দুক দিয়েছে বলে আপনি যা খুশি তাই করবেন? পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে! কিন্তু পুলিশ ভাইরাতো জানেন, আপনাদের তদন্তের ওপর দেশের মানুষের বিন্দুমাত্র আস্থা নেই। তদন্তের নামে এত সুন্দর করে আপনারা ঘটনা অথবা নিজেদের দোষ ধামাচাপা দিতে জানেন! আজ পর্যন্ত এমন যত ঘটনায় কত সহস্র অমুক অমুককে ক্লোজড করার নামে ঘটনা ধামাচাপা দিয়েছেন! এসব নিয়ে এত সুন্দর করে মিথ্যা বলেন দেশের মানুষের সঙ্গে! অথচ যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। সে টাকায় আর রেশন সামগ্রীতে আপনাদের পরিবার চলে।

যদি এসব ঘটনায় পুলিশ সৎ থাকতো, নিশ্চয় এমন ঘটনা বারবার ঘটতোনা! সিলেটের রাজন হত্যার ঘটনায় দেশ যখন তোলপাড় তখনো পুলিশ টাকা খেয়ে ঘটনা ধামাচাপার কাজে ব্যস্ত! টাকা খাওয়ারওতো একটু শীত-গ্রীষ্ম ভেদাভেদ থাকে! কিন্তু এভাবে হারাম খেতে আর এসব লোকজনকে বাঁচাতে আপনাদের বিবেকে একটুও বাজেনা পুলিশ ভাইজানগন? অথচ কত সৎ, স্মার্ট অফিসারও আছেন পুলিশ বাহিনীতে। তাদের সবকিছু পন্ড হয় এভাবে সত্য ধামাচাপা দেবার অপচেষ্টায়!

একটি রাজনৈতিক সরকারের ভাবমূর্তি পুলিশের কার্যক্রমের ওপর নির্ভরশীল। এ সরকারের কত চমৎকার সব কাজকর্ম, এসবের সমস্ত সুন্দর ধবংস করে ছাত্রলীগ সহ নানা নামের কিছু গুন্ডামি আর পুলিশের অনেক অপ কাজকর্মে! স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে করা হয় দায়িত্ব পাবার পর তিনি বর্ণ চিনতে ভুলে যাওয়া হয় মনে করেন তার দায়িত্ব! সাদাকে সাদা কালোকে কালো তিনি আর দেখেন না! এমন আবুল টাইপ কথাবার্তা এরা বলেন যে তাকে যেন সরকার না, ওই পদে বসিয়েছে পুলিশ!

প্রশ্ন আসতে পারে সরকার কী তার ভালো মন্দ বোঝেনা? বোঝে। কিন্তু বেশ দেরিতে। আরেক কারনে সরকার পুলিশ সহ তার নানাবাহিনীর দোষ আড়াল অথবা এড়িয়ে চলতে চায়! কারণ এসব বাহিনী দিয়ে তারা বিরোধীদলকে আচ্ছামতো পিটায়। তাই মনে করে যদি এদের দোষ ধরা হয় তাহলে মনে হয় এরা আর তাদেরকে ভালো করে পিটাবেনা!

এর কারণে র‍্যাবের ভুলের গুলিতে সারাজীবনের জন্যে পঙ্গু হয়ে গেছে ঝালকাঠির এক সাধারন যুবক লিমন হোসেন! সেই ঘটনায় সারাদেশের মানুষের প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের তাড়নায় একটা বিবৃতি দিয়েছিলেন।

কিন্তু র‍্যাব যদি রাগ করে বিরোধীদল যদি না পিটায় এসব ভেবে হয়তো তড়িঘড়ি সে বিবৃতিটি মিডিয়া থেকে প্রত্যাহার করে নেয়া হয়! চিন্তা করুন র‍্যাব এখানে যেন দেশের প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী! প্রধানমন্ত্রীকেও এখানে র‍্যাবকে তোয়াজ করে চলতে হয়! এসব বেআইনি তোয়াজের ফলাফল হচ্ছে নারায়নগঞ্জের সাত খুন!

Tags: পুলিশ
Previous Post

আমলাদের রাষ্ট্রীয় প্রটোকল বনাম শিক্ষকের মেরুদণ্ড

Next Post

টাইগারদের সামনে ভারত জয়ের হাতছানি

Next Post

টাইগারদের সামনে ভারত জয়ের হাতছানি

চেলসির লাল-কার্ডময় জেতা ম্যাচে কস্তা বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT