চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈতিকতার সংকটে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত: রেহমান সোবহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in অর্থনীতি
A A
বাংলাদেশ অর্থনৈতিক সমিতির উদ্বোধনী অধিবেশনে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিতে নৈতিকতার সংকটের কারণে দেশের ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রেহমান সোবহান বলেন: বর্তমানে অর্থনীতিতে নৈতিকতার প্রকট সংকট রয়েছে। এটি একটি চিহ্নিত সমস্যা। আর এই সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে। এর প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। তাই সুষম উন্নয়ন, রাজনৈতিক সমতা ও গণতন্ত্রের জন্য নৈতিকতা অত্যন্ত জরুরি।

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন: নৈতিকতার সঙ্গে অর্থনীতি যুক্ত করতে পারলে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূর করা সম্ভব।

তিনি বলেন: আমরা যদি অর্থনীতিকে শুধুমাত্র মুনাফা ভিত্তিক করি বা মুক্তবাজার অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখি, সেটা শুধুমাত্র মুনাফা ও লোকসানের মধ্যেই থেকে যাবে। তবে অর্থনীতি ও নৈতিকতার সংমিশ্রণ ঘটাতে সক্ষম হলে বৈষম্য দূর করা সম্ভব। তাই এ বিষয়ে কার্যকর পরিকল্পনা ও নীতি প্রয়োজন।

শিরীন শারমিন চৌধুরী বলেন: বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যায় উন্নত দেশগুলোতে অর্থনৈতিক বৈষম্য প্রকট। কিন্তু সহস্রাব্দ লক্ষ্যমাত্রায় অর্থনীতির বৈষম্যের বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। তবে বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। শোষণমুক্ত সমাজ ও দারিদ্র্য বিমোচন করতে আমাদের সবার অর্থনীতির সঠিক পথটি নির্ধারণ করতে হবে। ঠিক করতে হবে কী করতে চাই এবং কী করতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে কী ধরনের সংস্কার ও নীতির প্রয়োজন সেটা ঠিক করতে হবে। এজন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

স্পিকার বলেন: অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন, গণতন্ত্র নিশ্চিত ও শোষণমুক্ত সমাজ গড়তে হলে নারী, শিশু ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভূক্ত করতে হবে। এজন্য বাধাগুলো চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আমাদের সক্ষমতা ও সুযোগের সমন্বয় করতে হবে।

অনুষ্ঠানে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেন: প্রচলিত অর্থশাস্ত্র সমাজ ও রাষ্ট্রের জনকল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই অনার্স ও মাষ্টার্স পর্যায়ে অর্থনীতির পাঠ্যসূচি পরিবর্তন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন: অর্থনীতির শিক্ষার্থীদের ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে আবদ্ধ থাকলেই চলবে না- বরং তাদেরকে নীতি দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান ও রাজনীতি সম্পর্কেও দক্ষ হয়ে উঠতে হবে।

Tags: অর্থনীতি সমিতিব্যাংকরেহমান সোবহান
Previous Post

বেতন বৈষম্যের প্রতিবাদে টেলিভিশন তারকার পদত্যাগ

Next Post

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে বুলবুলের ছেলে

Next Post
দুটি শিশু সমুদ্র সৈকতে খেলছে, এক শিশু ব্যাট দিয়ে ক্রিকেট খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে বুলবুলের ছেলে

পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিক-প্রেমিকার অশান্তি ও অনশন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরকীয়া: বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিকের আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT