চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তৃত্ববাদী শাসনের কথা নাকচ করলেন শেখ হাসিনা

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:34 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত আছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধীদের গণগ্রেফতার, গুম এবং গণমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের কথা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া গত নির্বাচনে বিএনপি’র অংশ না নেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি।

রাজধানীতে বসে আন্তর্জাতিকভাবে প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব অভিযোগ প্রত্যাখান করে দেশ, জনগণ ও গণমাধ্যমের স্বাধীনতায় নেওয়া তার সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন,‘আমি দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমি রাজনীতি করি জনতার জন্য, নিজের জন্য নয়। জনগণ গণতন্ত্রের সুফল পাচ্ছে। জনগণ চায় মৌলিক অধিকারগুলো পূরণ করতে। আমি সেগুলো মেটানোর চেষ্টা করে যাচ্ছি। আমি তাদের জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদেরকে উন্নত জীবনের নিশ্চয়তা দিতে কাজ করছি’।

২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ হবে আর ২০৪১ সাল নাগাদ বিশ্বে ও উন্নত দেশের কাতারে দাঁড়াবে বাংলাদেশ। সে লক্ষ্যেই কাজ করছি। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, জনগণ সুফল পাচ্ছে। ‘আমি কর্তৃত্ব করছি এমনটা বলা ঠিক হবে না বরং আমি জনগণের সেবা করছি’।

দেশের গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে গার্ডিয়ানের এমন দাবিও নাকচ করে দিয়ে পাল্টা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন,‘তাহলে দেশের গণমাধ্যমে পরির্বতনটা এনেছে কে? আমিই এনেছি, আমিই গণমাধ্যমকে উন্মুক্ত করেছি। এখন দেশে ৪১ টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং প্রায় ৭’শ সংবাদপত্র চালু আছে। তারা স্বাধীনভাবেই লিখছে, প্রকাশ করছে। এমনকি বেসরকারি সংস্থা বা এনজিওগুলোও সংশ্লিষ্ট আইন মেনে কাজ করতে পারছে।

বিএনপি’র মতো বড় দল নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে গার্ডিয়ানের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন,‘বিএনপি নিজের পায়ে নিজে গুলি করেছে। গত নির্বাচনে অংশ না নেওয়াটা ছিলো বিএনপি নেত্রী খালেদার রাজনৈতিক ভুল।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

চীনের আকাশে নিখোঁজ বিমানের তত্ত্ব-তালাশে ঢাকায় ১৫ ঘণ্টার উৎকণ্ঠা

Next Post

রুবেলের সুরতহাল রিপোর্ট নিয়ে পুলিশের নাটক

Next Post

রুবেলের সুরতহাল রিপোর্ট নিয়ে পুলিশের নাটক

বিশ্বের ৫৩তম সামরিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT