চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনেদুপুরে রাকিবের বোনকে অপহরণের চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

খুলনায় নিহত শিশু রাকিবের ছোট বোন রিমিকে (৭) অপহরণের চেষ্টা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা আদালতের সামনে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে হত্যা মামলার আসামি মিন্টুর বোন ও ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ। ওই ঘটনার পর রিমি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিচারিক আদালতে রাকিব হত্যা মামলার আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিলো। এ জন্য আদালত এলাকায় এসেছিলেন রিমিসহ রাকিবের পরিবারের সদস্যরা। এক পর্যায়ে কয়েক ব্যক্তি এসে রিমিকে চকোলেট দেওয়ার কথা বলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা বিভ্রান্তিমূলক কথা-বার্তা বলতে থাকে। এর একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তিরা। এ সময় আসামি মিন্টুর বোন নার্গিস ও ভগ্নিপতি আবুল কালাম খানকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

রাকিবের মা লাকি বেগম জানান, এ ঘটনায় মেয়েসহ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মোমিনুল ইসলাম জানায়, রাকিবের পরিবার অসহায়। তারা নিরাপত্তাহীনায় রয়েছে।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা জোরাদারেরও দাবি জানান তিনি ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই কাজি মোস্তাক আহম্মদ জানান, অপহরণের চেষ্টার ঘটনা তদন্ত হচ্ছে। রাকিবের পরিবারের নিরাপত্তায় খুলনা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) আসামিদের জামিন না মঞ্জুর করে অভিযোগ গ্রহণ করেছে। আগামী ৫ অক্টোবর চার্জ গঠণ শুনানীর দিন নির্ধারণ করেছে।

গত তিন আগস্ট খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজের মধ্যে শরীরে হাওয়া ঢুকিয়ে এবং নির্যাতনে হত্যা করা হয় ওই গ্যারেজের কর্মচারি শিশু রাকিবকে।

আলোচিত এ ঘটনায় গ্যারেজ মালিক শরীফ, কর্মচারি মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে গ্রেফতার করে পুলিশ।

ওই মামলায় এদের তিনজনকে আসামি করে আদালতে চার্জশিটও দেয় পুলিশ। আজ ছিল মামলার প্রথম বিচারিক কার্যক্রম। সকালে আদালত এলাকায় রাকিবের স্বজনসহ এলাকাবাসী মানববন্ধন সমাবেশ করে দোষীদের ফাঁসির দাবিতে।

Tags: রাকিব হত্যাশিশু রাকিব হত্যা
Previous Post

গরু আর খাসিতে তারকাদের আয়োজন

Next Post

বুধবার শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা

Next Post

বুধবার শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা

পোষা গরু কোরবানি দেই: মনির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT