চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে: মির্জা ফখরুল

চকোর মালিথা by চকোর মালিথা
1:50 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2015
in রাজনীতি
A A

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতালীয় নাগরিক হত্যার দায় বিএনপিকে দিয়ে সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে। ইতালীয় নাগরিক হত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে তিনি বলেন, নিজেদের দায় এড়াতে সরকারে এখন দোষ বিএনপি’র ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ মাস পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাবাস এবং চিকিৎসা শেষে দলীয় কার্যালয়ে এলে নেতারা তাকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইতালীয় নাগরিক সিজার টাভেলার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন মির্জা ফখরুল। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। দেশে গণতন্ত্র এবং আইন-শৃঙ্খলা না থাকায় এমনটি ঘটছে বলেও দাবি তার।

যখন সরকারের রাষ্ট্র পরিচালনা এবং সুশাসনের ক্ষেত্রে ব্যর্থতা আসে, তখনই তারা অন্যের ওপর দোষ চাপিয়ে নিজ দায়িত্ব থেকে সরে যেতে চান বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, একদিকে তাদের মন্ত্রীদের মধ্যে অনেকেই বলছেন দেশে জঙ্গিবাদ আছে। আবার অনেকে বলছেন এখানে এমন কিছু নেই। এধরনের পরস্পর বিরোধী পরিস্থিতি তারাই তৈরি করেছেন।

আইএস’র সম্পৃক্ততা বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আইএস যে হত্যার দায় স্বীকার করেছে, এই তথ্যের কোনো ভিত্তি নেই। সুষ্ঠুভাবে তদন্ত করলেই প্রকৃত তথ্য বের হয়ে আসবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, দেশে যে গণতন্ত্রের আন্দোলন চলছে, বিএনপি আশা করছে তা সফল হবে।

হজে দুর্ঘটনায় হাজিদের মৃত্যুতেও সমবেদনা জানান ফখরুল।

Tags: বিএনপিবিদেশী নিহতমির্জা ফখরুল
Previous Post

অস্ট্রেলিয়া সিরিজের শেষ আশাটিও শেষ

Next Post

বেনাপোলে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Next Post

বেনাপোলে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের হাইলাইটস (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT