চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
8:52 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

আবারো পিতার দেখানো পথ অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বসংস্থাটির ৭০তম নিয়মিত অধিবেশনের তৃতীয় দিনে ১৪তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি।

১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধানমন্ত্রী তার ভাষণে সন্ত্রাস, জঙ্গিবাদ, সংঘাত, বিদ্বেষ ও বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ নিরাপদ উন্নত বিশ্ব গড়তে বিশ্বনেতা ও বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

তিনি বলেন, ‘সবার নিয়তি একইসূত্রে গাঁথা’ পূর্বসূরীদের এই বিশ্বাসের উপর ভিত্তি করে এই বিশ্বসংস্থার গোড়াপত্তন। সত্তর বছর ধরে জাতিসংঘ মানব সম্প্রদায়ের জন্য আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে।

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে বর্তমান বিশ্বের প্রথম চ্যালেঞ্জ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কোনো সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

‘আমাদের সরকার সব ধরনের সান্ত্রাসবাদ সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে চলছে। শান্তি সমুন্নত রাখতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা চেতনা থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, এই ধরিত্রী, এর প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং জলবায়ু সংরক্ষণের জন্য সকল কার্যক্রম বাস্তবায়নে সকলের দৃঢ় প্রত্যয় থাকতে হবে।

পৃথিবীর সব দেশের সাথে আঞ্চলিক সহযোগীতা বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যেভাবে কাজ করেছে, তা দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও তার প্রয়োগ করা হবে।

Tags: জাতিসংঘজাতিসংঘে ভাষণপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

রাশিয়ার প্রথম বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩৬

Next Post

আজ আবারো মাঠে নামছে নারী ক্রিকেটারা

Next Post

আজ আবারো মাঠে নামছে নারী ক্রিকেটারা

যে কোনো সময় সফর স্থগিতের চূড়ান্ত ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT