চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা, সততা খর্বের শঙ্কায় নির্বাচনে দাঁড়াবেন না জাইদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 21, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জাইদ রাদ আল-হুসেইন অপ্রত্যাশিত এক ঘোষণায় বলেছেন, চার বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াবেন না তিনি।

তার মতে, আরেকবার পদটি পাওয়ার জন্য হয়তো তাকে ‘হাঁটু গেড়ে কারও সামনে নতি স্বীকার করতে হতে পারে’, যেটা তার পক্ষে সম্ভব না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনসহ বিশ্বব্যাপী শক্তিশালী সব সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত জাতিসংঘের হিউম্যান রাইটসের হাই কমিশনার হুসেইন।

বুধবার তিনি এক ই-মেইলে জানান, আগামী সেপ্টেম্বরে তার চাকরির দ্বিতীয় মেয়াদের জন্য চেষ্টা করতে গিয়ে তিনি তার সংস্থার বিশুদ্ধতা বিকিয়ে দেবেন না।

‘চিন্তাভাবনার পর আমি ঠিক করেছি  দ্বিতীয় চার বছর-মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াবো না,’ বলেন হুসেইন, ‘কেননা এটা করতে গিয়ে হয়তো বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে আমাকে হাঁটু গেড়ে মিনতি করার মতো অবস্থায় নামতে হবে; প্রতিবাদী বক্তব্য বন্ধ করতে হবে; আমার কণ্ঠের স্বাধীনতা ও সততা খর্ব করতে হবে – যা আপনাদের কণ্ঠও বটে।’

চলতি সপ্তাহের গোড়ার দিকে দেয়া এক সাক্ষাতকারে জর্ডানের এই রাজপুত্র দ্বিতীয় মেয়াদে তার অবস্থান নিশ্চিত করতে ‘রাজনৈতিক খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরনের গোপন চুক্তি করার’ বিষয়টি নাকচ করে দেন।

জাতিসংঘের বেশিরভাগ কর্মকর্তা আইন ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে সর্বোচ্চ মেয়াদ পর্যন্ত নিজ পদে থেকে দায়িত্ব পালন করে থাকেন। হুসেইনের পূর্বসূরীদের কেউই অবশ্য দ্বিতীয় মেয়াদে পুরো চার বছর দায়িত্ব পালন করতে পারেননি।

জাইদ রাদ আল-হুসেইন দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে চাইলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই সিদ্ধান্তে সমর্থন দেবেন কিনা, বা ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ সদস্যরাষ্ট্র সেটা হতে দেবে কিনা, তা নিয়ে অনেকদিন ধরেই একটা ধোঁয়াশা চলছিল। কেননা হুসেইন তাদের সবারই সমালোচনা করেছেন বিভিন্ন সময়।

Tags: জাতিসংঘ
Previous Post

দেব-কমলেশ্বরের অভিযান চলছেই

Next Post

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

Next Post
AB Bank এর বিশেষ সাধারণ সভার ছবি, যেখানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নেইমার ও রেফারির মধ্যে আলোচনা চলমান, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অশান্তির ভয়ে’ নেইমারকে চান না জিদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT