চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের দিকে ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

ফার�?ক হোসেন by ফার�?ক হোসেন
3:33 পূর্বাহ্ন 04, অক্টোবর 2015
in রাজনীতি
A A

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর বাধাগ্রস্ত করতে বিদেশী নাগরিক হত্যার ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করতে এক ধরণের সন্ত্রাসে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী নতুন কৌশল বেছে নিয়েছে।

দুই বিদেশী নাগরিককে হত্যার পেছনে কারা আছে এবং কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা খুঁজে বের করতে সম্ভাব্য সবকটি ক্লু ধরে তদন্তকারী কর্মকর্তারা অগ্রসর হচ্ছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে দু’জন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের প্রায় শেষ সময়ে এসে পরপর দুজন বিদেশী নাগরিককে হত্যা করা হলো। রায় বাস্তবায়ন বাঞ্চাল করতে কিছু একটা ঘটছে কি না সেটা ভেবে দেখতে হবে। সব ধারণাকে সামনে রেখেই তদন্তকারীরা অগ্রসর হচ্ছেন।

তিনি বলেন, দুইটি হত্যাকাণ্ড নিয়েই আমাদের পুলিশ, গোয়েন্দা বাহিনী কাজ করছে। যেসব তথ্য উপাত্ত পেয়েছি সেসবের ভিত্তিতে আশা করছি খুব শীঘ্রই রহস্য উন্মোচন করতে পারবো। কারা জড়িত তাও বলতে পারবো। অগ্নিসন্ত্রাস যখন চলছিলো তখনও মটরসাইকেলে করে পেছনের লোক বোমা ফেলে চলে যেত, সেসব মটরসাইকেলের গতিবিধি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়া হয়েছে। এগুলো অচিরেই প্রতিপালিত হবে। যেসব মটরসাইকেল ও গাড়িকে সন্দেহ হবে সেগুলোকে চেক করা হবে। 

বাংলাদেশে আইএস এর অস্তিত্ব নেই, আবারো একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশের ভেতরের কোনো গোষ্ঠিই অগ্রগ্রতি বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এসব নেহাত দেশকে অস্থিতিশীল করার জন্য। প্রাথমিকভাবে বলতে চাই আমাদের দেশের মানুষই একাজে জড়িত। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।

এরআগে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ড বিষয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন ওই ঘটনায় আইএস জড়িত।

Tags: আসাদুজ্জামান খানবিদেশী হত্যাস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

জাপানী নাগরিক হত্যাকাণ্ড তদন্তে বিশেষ গোয়েন্দা দল

Next Post

আইএসএলের অন্যতম কর্ণধার বলিউড আর ক্রিকেট তারকারা

Next Post

আইএসএলের অন্যতম কর্ণধার বলিউড আর ক্রিকেট তারকারা

গোয়েন্দা সন্দেহে যুদ্ধাপরাধীর নিকটাত্মীয়, সতর্কবার্তার আগে বিএনপি নেতার সঙ্গে বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT