চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস করছে আইএস

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
12:08 পূর্বাহ্ন 09, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

২০১৫ সালে সিরিয়ার পালমিরা দখল করার পর থেকেই সেখানকার ঐতিহ্যবাহী প্রাচীণ নিদর্শনগুলি ধ্বংস করা শুরু করেছিল ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। পালমিরা নগরের দুই হাজার বছর পুরনো প্রাচীণ মন্দির বাল শামিনসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনা গুড়িয়ে দিয়ে বিশ্বজুড়েই উদ্বেগের সৃষ্টি করে আইএস জঙ্গিরা।

বিশ্ব মিডিয়াসহ সচেতন সকলের প্রশ্ন কেন আইএস জঙ্গিরা এই হাজার বছরের পুরনো সাংস্কৃতিক নিদর্শনসহ পুরার্কীতিগুলো ধ্বংস করছে। অনেকে মনে করেন আইএসের এমন ধ্বংসযজ্ঞে সুনির্দিষ্ট কারণ রয়েছে।

লন্ডনের কিংস বিশ্ববিদ্যালয়ের ডিফেন্স স্টাডিসের অধ্যাপক ডেভিড বি রবার্ট বিবিসিকে জানিয়েছেন, আইএসের নিজস্ব প্রকাশনা ডাবিক ম্যাগাজিনের অষ্টম ইস্যুর একটি প্রতিবেদনে তারা বলেছে ইরাকি, সিরিয়ার গণমানুষের তাদের প্রতি আনুগত্য আনতেই তারা প্রাচীন ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে।

প্রাচীণ মন্দির, মূর্তি, ঐতিহ্যবাহী পুরার্কীতি আইএস জঙ্গিরা ধ্বংস করছে একটা জাতীয়তাবাদী ধারণা থেকে। এবং আইএস এই ধ্বংসযজ্ঞকে তাদের নিয়মিত কর্মের মধ্যেই ফেলেছে।

ডেভিড বি রবার্ট আরো জানান, ব্যাপক অর্থে ধর্মীয় উন্মাদনাকেও আইএসের জঙ্গিরা কাজে লাগিয়েছে। ধর্মের দোহাই দিয়ে তারা তাদের মতো করেই সব কিছু করছে। পরবর্তীতে যদি আইএস শিয়া, সুন্নীদের কোন স্থাপনা ধ্বংস করে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

গত ১৪ মে এক ভাষণে আইএস নেতা আবু বকর আল বাগদাদি বলেছেন, ‘‘ইসলাম কখনো এক দিনের জন্যও শান্তির ধর্ম ছিল না, ইসলাম যুদ্ধের ধর্ম।”

অধিকাংশ ইসলামি দার্শনিক এবং চিন্তাবিদ ইসলামকে যেখানে সবসময় ‘শান্তির ধর্ম’ বলেছেন, সেখানে জঙ্গি সংগঠনের এক নেতার এমন ব্যাখ্যা সত্যিই ভাবিয়ে তুলে।

যদি তাই হয় তবে জঙ্গি গোষ্ঠী আইএস ধর্মীয় উন্মাদনা আর তাদের প্রতি আনুগত্য আনতেই সহস্রাব্দের এমন প্রাচীন নিদর্শনগুলো ধ্বংস করছে বলে মনে করা হয়।

Tags: আইএস নির্মূল অভিযানসিরিয়া-রাশিয়া
Previous Post

কমরেড মোহাম্মদ ফরহাদের রাজনৈতিক আদর্শ

Next Post

ব্যাট দিয়ে মানুষ পেটালেন শাকিব (ভিডিও)

Next Post

ব্যাট দিয়ে মানুষ পেটালেন শাকিব (ভিডিও)

মীনা দিবসের আলোচনায় মমতাজ, সাকিব, সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT