চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশীদের নতুন ঠিকানা পর্তুগাল

পান্থ রহমান by পান্থ রহমান
10:29 অপরাহ্ন 09, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হওয়ায় ইউরোপে প্রবাসী বাংলাদেশীদের নতুন ঠিকানা হয়ে উঠছে পর্তুগাল। আর মন্দা কাটিয়ে ওঠায় নতুন করে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। একে নতুন সুযোগ হিসেবে দেখছেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তার মতে, খরচ ও মানের বিবেচনায় পর্তুগাল হতে পারে বাংলাদেশী শিক্ষার্থীদের আশ্রয়।

পর্তুগিজদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ইতিহাস বলছে, ভাস্কো দ্যা গামার পথ ধরে ষোড়ষ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশে আসে পর্তুগিজরা। এদেশে বসতি গড়া পর্তুগিজদের হাতে যেমন ‘চট্টগ্রাম বন্দর’ তৈরি হয়েছিলো তেমনি বাংলাদেশে খ্রীস্ট ধর্মের শুরুও হয়েছিলো তাদেরই হাতে। সম্পর্ক এতটাই গভীর ছিলো যে, এখনও পর্যন্ত প্রায় ১ হাজার ৫শ পর্তুগিজ শব্দ ব্যবহার হয় বাংলা ভাষায়।

এরপর সম্পর্কে ছেদ পরে। যদিও একটু দেরীতে হলেও সেই সম্পর্ক পুনরুদ্ধারে হাত বাড়িয়েছে বাংলাদেশ।পর্তুগালে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম।এগিয়ে আসছেন নতুন নতুন উদ্যোক্তাও।

পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো ইমতিয়াজ আহমেদ বলেন, ইউরোপে এখন পর্তুগালের সবচেয়ে সহজ ইমিগ্রেশন পলিসি। এই সহজ ইমিগ্রেশন পলিসির জন্য যারা অবৈধভাবে ইউরোপে এসেছে বা বৈধভাবে এসে অবৈধ হয়ে গেছেন বা বিভিন্ন কারণে যারা এখনো লিগাল স্ট্যাস্টাস পায়নি তাদের জন্য পর্তুগালে একটি সুযোগ আছে। এবং সে কারণেই দেখেছি গত এক বছরে পর্তুগালে অনেক লোক আসছে।

দীর্ঘদিন ধরে থাকা পর্তুগালে প্রবাসী ব্যবসায়ী সাহেদ ইব্রাহিম নবী বলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি বাংলাদেশ থেকে দক্ষ কৃষক পর্তুগালে নিয়ে আসবে। পর্তুগাল ও ইউরোপ এমন একটি দেশ যেখানে ঝামেলা ছাড়াই বাংলাদেশীরা সহজেই থাকতে পারবেন।

ইউরোপের মধ্যে পর্তুগালই দিচ্ছে বৈধ উপায়ে অভিবাসী হওয়ার সুযোগ। সে কারণেই এরই মধ্যে নানা দেশ থেকে পর্তুগালে ছুটছে বাংলাদেশীরা। রাষ্ট্রদূত বলেন, তাদের চেষ্টা শুধু মানুষে-মানুষে সম্পর্ক নয় বরং বাণিজ্য বৃদ্ধি।

এ বিষয়ে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত আরো বলেন, মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়ার আমাদের শ্রমিকরা যেভাবে আছেন তার চেয়ে খুব ভালো অবস্থায় পর্তুগালে থাকতে পারবেন শ্রমিকরা। এছাড়া শিক্ষার মান ও খরচের বিচারে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বর্গ হয়ে উঠতে পারে পর্তুগালে।

Tags: কর্মসংস্থানপর্তুগালবাংলাদেশ
Previous Post

কিংবদন্তী শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ

Next Post

বাংলাদেশী হাজিদের মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জন

Next Post

বাংলাদেশী হাজিদের মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জন

রাস্তায় তামাশা করলেন রনবীর-দীপিকা (ভিডিওসহ)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT