চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে কীর্তিময় অতীত ফেরাবেন আমির?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 10, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

পাকিস্তানের পেস বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছিলেন তিনি। তরুণ বোলারটি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে আভাস দিয়েছিলেন কিংবদন্তিদের তালিকায় নাম উঠানোর। কিন্তু স্পট ফিক্সিংয়ের মতো ঘৃণ্য ঘটনায় নাম জড়িয়ে ক্যারিয়ারে কলঙ্ক লাগিয়েছেন বাহাতি বোলার মোহাম্মদ আমির। ২০১০ সালে সালমান বাট ও মোহাম্মদ আসিফসহ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এ বছরেই নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আমির। আর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)  বিদেশী খেলোয়াড়দের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

২০১০ সালের জুনে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ এবং আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সবশের্ষ টেস্ট খেলে যখন মাঠের বাইরে চলে যান আমির তখন তার বয়স মাত্রই ১৮ বছর। সম্ভাবনার এমন করুণ মৃত্যু পাকিস্তানের ক্রিকেটমোদীদের সাথে হতাশ করেছিলো গোটা ক্রিকেট বিশ্বকেই। তবে আবার ফিরে আসছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটে (বিপিএল)। পাকিস্তানের মিজবাহ উল হক, ইউনিস খান এবং মোহাম্মদ হাফিজ সহ ৫২ জন খেলোয়াড়ের বিদেশি তালিকায় রয়েছেন জাতীয় দলের হয়ে ১৪ টেস্টে ৫১ উইকেট এবং ১৫ টি ওয়ানডে ম্যাচে ২৫ উইকেটে শিকারি আমির।

১৮০ জনেরও অধিক বিদেশী খেলোয়াড়ের তালিকায় পাকিস্তানের ৫২ জনের পরে ইংল্যান্ডের ৪৮ জনের মধ্যে রয়েছেন সামিট প্যাটেল, রবি বোপারা, পল কলিংউড। এছাড়াও শ্রীলংকার ২৫, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, জিম্বাবুয়ের ৫, অস্ট্রেলিয়ার ও সাউথ আফ্রিকার ৪, নিউজিল্যান্ডের ২ এবং সহযোগী দেশগুলোর ১৩ জন রয়েছেন বিপিএলের বিদেশিদের তালিকায়।

বিপিএলের এবারের মৌসুমে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দুই ভাবে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দলে নিতে পারবে। প্রথম পদ্ধতিতে ৩১ অক্টোবর বিপিএলের খসরা বাছাইকৃত খেলোয়াড়দের থেকে ফ্র্যাঞ্চাইজিরা পর্যায়ক্রমে একজনকে দলে নিবে। এই প্লেয়ারদের অর্থ পরিশোধ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিতীয় পদ্ধতিতে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের সাথে সরাসরি যোগাযোগ করবে যাদের অর্থ ফ্র্যাঞ্চাইজি দলটিই দিবে, অর্থ পরিশোধের নিশ্চয়তা বিসিবি দেবে না।

ফ্র্যাঞ্চাইজিদের সরাসরি যোগাযোগ থেকে দলে অন্তর্ভূক্ত হলে বিপিএলের তালিকা থেকে তার নাম বাদ যাবে।

খেলোয়াড় পছন্দের এই দুই পদ্ধতি পূর্বের দুই মৌসুমের চেয়ে এবারের প্রতিযোগিতাকে আর মৌসুমকে আরও দৃঢ় করবে বলেই বিশ্বাস বিপিএল আয়োজকদের।

টুর্নামেন্টের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক ক্রিকইনফোকে জানিয়েছেন, গত দুইবারের তুলনায় এবারের মৌসুমে সাড়া ভালো। বড় বড় তারকাদের ফ্র্যাঞ্চাইজিরা সরাসরি দলে নিচ্ছে। বিপিএলে তালিকাতেই সেরা খেলোয়াড় রয়েছেন। টুর্নামেন্টের সময় ব্যস্ত থাকা খেলোয়াড়রা ছাড়া এবারের মৌসুমের জন্য আমাদের অনেক খেলোয়াড় রয়েছেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট সাতজন বিদেশীকে দলে নিতে পারবে এবং একটি ম্যাচে সর্বোচ্চ চারজনকে খেলাতে পারবে। বিদেশীদের সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ইউএস ডলার এবং সর্বনিম্ন ৩০ হাজার ইউএস ডলার। খেলোয়াড়দের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতায় কলঙ্কিত হয়েছিলো বিপিএলের প্রথম দুই মৌসুম এবং ২০১৪ সালের আসরটি বাতিলই হয়ে গিয়েছিলো।

Tags: বাংলাদেশ প্রিমিয়ার লীগবিপিএলমোহাম্মদ আমির
Previous Post

স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’

Next Post

বিদ্যা-আলিয়া’র সাথে বলিউডের পথে জয়া আহসান

Next Post

বিদ্যা-আলিয়া’র সাথে বলিউডের পথে জয়া আহসান

নতুন প্রেমিকার সঙ্গে গভীর রাতে রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT