চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

রুমন রেজা by রুমন রেজা
10:26 পূর্বাহ্ন 11, অক্টোবর 2015
in অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট বাসায় স্মৃতি মনি নামের ৭ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। আজ ভোরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিন যুবককে জিজ্ঞসাবাদের জন্য আটক করেছে। আটকৃতরা হলো একই এলাকার নাহিদ, হাবিব ও ইব্রাহিম ওরফে মনা।

ফতুল্লা থানার এস আই ইকবাল হোসেন জানান, ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকার রমিজ উদ্দিন দেওয়ানের বাড়ির ভাড়াটে চাউলের ব্যবসায়ী ফোরকান মৃধার মেয়ে স্মৃতি মনিকে শনিবার রাতে স্থানীয় কয়েকজন যুবক বাসায় ঢুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা তাছলিমা বেগম আজ দুপুরে ফতুল্লা থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। নিহত স্মৃতি মনি ওই এলাকার ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আটককৃত তিন যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tags: ধর্ষণনারায়নগঞ্জস্কুল ছাত্রী
Previous Post

আইএস আছে, আইএস নাই!

Next Post

ভারত নির্ভরশীলতা কমানোই নেপালের নতুন প্রধানমন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ

Next Post

ভারত নির্ভরশীলতা কমানোই নেপালের নতুন প্রধানমন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ

জয়নুল গ্যালারীতে একক চিত্র প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT