চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অঘোষিত অবরোধে নেপালে জ্বালানি সংকট আরও তীব্রতর

রেজাউল করিম by রেজাউল করিম
10:29 অপরাহ্ন 11, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

ভারতের অঘোষিত অর্থনৈতিক অবরোধ অব্যাহত থাকায় নেপালে জ্বালানি সংকট আরও তীব্রতর হয়েছে। জ্বালানীর অভাবে রান্নার কাজে কাঠের ব্যবহার বেড়ে গেছে। কাঠমণ্ডুর অনেক হোটেল ও রেস্তোরাও চলছে কাঠের জ্বালানী দিয়ে। যানবাহন চলাচল অস্বাভাবিক হারে কমে গেছে। জ্বালানি ছাড়াও সংকট দেখা দিয়েছে চাল, চিনি, লবণ, সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের।

নেপালের সিপিএন-ইউএমএল নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেছেন, নেপালের ওপর আরোপিত ভারতের অঘোষিত অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আর তা-ই অবিলম্বে এই অবরোধ প্রত্যাহার করা উচিত।

অব্যাহত জ্বালানী সংকটের কারণে বাসা-বাড়ির মতো ব্যাপক সমস্যায় পড়েছেন নেপালের হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীরা। গৃহস্থলি রান্না-বান্নার মতো হোটেলগুলোতে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার হচ্ছে। জ্বালানীর অভাবে বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। যানবাহন স্বল্পতার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অনেক প্রাইভেটকার ও মাইক্সোবাসের ছাদে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে।

এদিকে, রোববার দুটি সীমান্ত দিয়ে ৫২টি ট্রাঙ্কার নেপালে ঢুকেছে। এর মধ্যে ডিজেল ও রান্নার গ্যাস রয়েছে। তবে এটা মোট প্রয়োজনের মাত্র ১০ শতাংশ বলে জানিয়েছে নেপালের জ্বালানী করপোরেশন।

ভারত থেকে নেপালে পণ্য সরবরাহ প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। নেপালের দাবি, ভারতের কর্তৃপক্ষ ট্রাকগুলোকে নেপালে প্রবেশে বাধা দিচ্ছে। ভারত এই অভিযোগ অস্বীকার করে বলেছে, নেপাল সীমান্ত পর্যন্ত ট্রাকগুলোর নিরাপত্তার দায়িত্ব ভারতের উপর থাকলেও সীমান্তের ওপাড়ে নেপাল সরকারকেই ট্রাকগুলোর নিরাপত্তা দিতে হবে, আর তা দিতে ব্যর্থ হওয়ায় ট্রাকগুলো সীমান্তে আটকে রয়েছে।

নেপালের দক্ষিণের তেরাই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায় সেদিক দিয়ে পণ্য বোঝাই যানগুলো নেপালে প্রবেশ করতে পারছে না। আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার নেপালে সাধারণত সড়ক পথে ভারত সীমান্ত দিয়ে জ্বালানি প্রবেশ করে। আর তা বন্ধ থাকায় দেশটিতে জ্বালানি ছাড়াও সংকট দেখা দিয়েছে চাল, চিনি, লবণ, সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এ সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

Tags: জ্বালানী সংকটনতুন প্রধানমন্ত্রীনেপাল
Previous Post

প্রধানমন্ত্রীর উপলব্ধি নিয়ে কিছু কথা ও কানাডিয়ান প্রেক্ষাপট

Next Post

ভারতের অঘোষিত অবরোধে নেপালে জ্বালানি সংকট আরও তীব্রতর

Next Post

ফেসবুকের বিরক্তিকর পোস্ট দুর করবেন কিভাবে?

আবারো ক্ষমতায় অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT