তুরস্কের উত্তর-পূর্ব ইরাকের সীমান্তবর্তী কুর্দি ওয়ার্কার্স পিকেকের অবস্থানে বোমা হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী । হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি সরকার।
আঙ্কারায় কুর্দিপন্থী এইচডিপি পার্টির শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক পালনের মধ্যেই এই বিমান হামলা চালানো হলো। ওই হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়।
শনিবার তুরস্ক সরকার পিকেকের যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল করে নতুন করে বিমান হামলা শুরু করে।
তুরস্ক সেনাবাহিনী জানিয়েছে, দিয়ারবাকির প্রদেশসহ ইরাকের মেটিনা এবং জ্যাপ অঞ্চলে পিকেকে অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।






