চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার থেকে দেশে ফিরলো আরো ১০৩ অভিবাসী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:53 পূর্বাহ্ন 12, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ষষ্ঠ দফায় ১০৩ বাংলাদেশীকে সোমবার দেশে ফেরত এনেছে ২১ জনের একটি প্রতিনিধি দল। 

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ডাক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশের ২১ জনের এই প্রতিনিধি দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পৌঁছান। 

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল এম. আনিসুর রহমান জানান, সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শনাক্ত হওয়া ১০৩ বাংলাদেশীকে ফেরত আনা হয়।

এর আগে ৭৩ জনকে ফেরত আনার কথা জানানো হয়েছিল। কিন্তু যাচাই বাছাই শেষে শনাক্ত করা ১০৩ বাংলাদেশীকে ফেরত আনা হয়েছে।

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, মিয়ানমারের ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে অভিবাসীদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। এরপর জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: অভিবাসীঅভিবাসী সমস্যা
Previous Post

স্টিভ জবসকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘ফটোগ্রাফ নয়, পেইন্টিং’ (ভিডিও)

Next Post

যে কারণে পাদ্রিকে গলা কেটে হত্যাচেষ্টা করেছিলো জেএমবি সদস্যরা

Next Post

যে কারণে পাদ্রিকে গলা কেটে হত্যাচেষ্টা করেছিলো জেএমবি সদস্যরা

এমপি লিটনের জামিন নামঞ্জুর, বিচারিক আদালতে হাজিরের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT