চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে মাসুদ সভাপতি,মোস্তফা সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 অপরাহ্ন 20, ডিসেম্বর 2017
in শিক্ষা
A A
বুয়েটের ছাত্রাবাস ভবন, চারতলা বিশিষ্ট, সবুজ গাছপালা ও ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নির্বাচনে আই.পি.ই বিভাগের অধ্যাপক ডঃ এ. কে. এম. মাসুদ সভাপতি ও পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মোস্তফা আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সব পদেই জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা।

গতকাল মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৩টি পদে মোট ৪৪৬ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আবদুল মতিন দায়িত্ব পালন করেছেন।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ সাব্বির মোস্তফা খান, কোষাধ্যক্ষ পদে আই.পি.ই বিভাগের অধ্যাপক ডঃ নাফিছ আহমাদ, যুগ্ম সম্পাদক পদে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডঃ এন. এম. গোলাম জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের তাসনীম তারিক ও আপ্যায়ন সম্পাদক পদে সি.এস.ই বিভাগের মোঃ ইফতেখারুল ইসলাম সাকিব।

এ ছাড়া ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন: স্থাপত্য বিভাগের ডঃ মোঃ আশিকুর রহমান জোয়ার্দ্দার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ডঃ ইশতিয়াক আহমেদ, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ডঃ খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের ডঃ এ, কে, এম, মঞ্জুর মোরশেদ ও নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডঃ মীর তারেক আলী।

Tags: বুয়েটবুয়েট শিক্ষক সমিতি
Previous Post

রামগড় ব্যাটালিয়ন থেকে আজকের বিজিবি

Next Post

রাহুল-চাহালে ভারতের লঙ্কাবধ

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, খেলা উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল-চাহালে ভারতের লঙ্কাবধ

নিরীক্ষকদের মনোযোগে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে ছাড়া পেলেন মেসির ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT