চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের সেরা অধ্যায় সালমান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 13, অক্টোবর 2015
in বিনোদন
A A

যার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত নিয়েছেন সেই পুরনো প্রেমিকের কথা অবশেষে সবার সম্মুখে বলে ফেললেন ‘চিকনি চামেলী’ খ্যাত ক্যাটরিনা কাইফ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করে ক্যাটরিনা বলেন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সালমান খান।

বলিউডে যখন জোর গুঞ্জন চলছে আগামী বছরেই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেলবেন ক্যাটরিনা। তাই ইদানীং রণবীর কী করছেন, সবাই তা জানার জন্য অস্থির।  অথচ, রণবীরকে নিয়ে মিডিয়ায় তেমন কিছু বলতে শোনা যায় না ক্যাটরিনাকে। কিন্তু কিছুদিন ধরে ক্যারিয়ারে চিরচেনা নায়কদের বেশি করে মনে করছেন তিনি। কয়েকদিন আগে গণমাধ্যমকে জানালেন রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই তার জুটি সিনেপর্দায় সবচেয়ে ভাল দেখায়।

আর এবার তার জীবনে রণবীরের ভূমিকা কতটা, সেটা জানানোর আগেই ঋণ স্বীকার করলেন প্রাক্তন প্রেমিক সালমান খানের। ক্যাটরিনা বলেন, এই জগতে সালমানের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সালমান খুবই ইউনিক একজন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে। 

অবশ্যই শুধুই সালমান নয়, তার জীবনে এবং বলিউডের ক্যারিয়ারে সালমানের সঙ্গে অজস্র সহযোগিতা যে করেছে তার পরিবারও, সে কথাও জানাতে ভুলছেন না ‘জাব তাক হে জান’ খ্যাত বলি নায়িকা। ক্যাট বলেন, যে কয়েক জন মানুষকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি, তাদের মধ্যে সালমনের মা-বাবা রয়েছেন। ওদের কথা আমি কোনও দিন ভুলব না।

তবে, সালমানের পরিবারের মধ্যে ক্যাটরিনা বিশেষ করে বলেছেন নায়কের বোন আলবিরা খানের কথা। আলবিরাই নাকি এক সময়ে ক্যাটরিনার মানসিক শান্তির উৎস ছিলো। ক্যারিয়ারের একটা সময়ে পরপর ফ্লপ ছবির মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। সেসময় সালমানের বোন আমাকে সাহস জুগিয়ে গেছে

ক্যাটরিনার এমন খবরের পর বলিবোদ্ধারা বলছেন ক্যাটরিনা কি তার আগের প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন নাকি নতুন কোনো ছবির মিশনে তিনি এসব বলছেন।

Tags: ক্যাটরিনা কাইফবলিউডসালমান খান
Previous Post

রিভিউর জন্য প্রস্তুত সাকা-মুজাহিদ

Next Post

‘বড়ো মিয়া’কে টপকে ইতিহাসে ইউনিস

Next Post

‘বড়ো মিয়া’কে টপকে ইতিহাসে ইউনিস

প্রেমে সাড়া না দেয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেলো কবিতা রানীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT