চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর জামিনে মুক্ত ফজলু মিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 পূর্বাহ্ন 14, অক্টোবর 2015
in অন্যান্য, আদালত
A A

বিনা বিচারে দীর্ঘ ২২ বছর জেল খাটার পর অবশেষে জামিন পেলেন সিলেটের ফজলু মিয়া। ১৯৮ তম হাজিরার দিনে বুধবার সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম জহুরুল হক চৌধুরীর আদালতে অবশেষে সহপাঠীর জিম্মায় জামিন পেলেন তিনি।

বেসরকারি সংস্থা ব্লাস্টের সহায়তায় ফজলু মিয়ার নিযুক্ত আইনজীবী জ্যোৎস্না ইসলাম তেতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ফজলুর সহপাঠী কামাল উদ্দিন রাসেলের জিম্মায় জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।

সিলেটটুডে২৪ ডট কম জানায়, ১৯৯৩ সালের ১১ জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফজলু মিয়াকে আটক করে পুলিশ। প্রথমে সন্দেহের বশে ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে পাঠালেও পরে বাংলাদেশ মানসিক স্বাস্থ্য আইনের ১৩ নং ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।

তার পর থেকে গত ২২ বছরে ফজলু মিয়াকে আদালত জামিন দিলেও কোনো নিকট আত্মীয়ের খোঁজ না পাওয়ার কারণে তাকে মুক্তি দেওয়া হয়নি।

অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম জানান, ফজলু মিয়াকে আসামী হিসেবে নয় ভিকটিম হিসেবে বিচারকের কাছে উপস্থাপন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব দিক বিবেচনা করে বিচারক জামিন মঞ্জুর করেন।

জিম্মাদার কামাল উদ্দিন রাসেল বলেন, ফজলু মিয়াকে অনেক বছর খুঁজেছেন তিনি। তিন বছর আগে তিনি জানতে পারেন ফজলু মারা গেছেন। এরপর তিনি খোঁজাখুঁজি বন্ধ করে দেন।

গত দু’দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ফজলুর সংবাদ প্রচার হলে তিনি জীবিত আছেন এ বিষয়ে অবগত হয়ে তার জামিনে এগিয়ে যান কামাল উদ্দিন। ফজলু মিয়ার জীবনের মূল্যবান সময় যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

Tags: আদালতজামিনসিলেট
Previous Post

পৃথিবীর সেরা নাচের জুটি শাহরুখ-কাজল

Next Post

‘শীঘ্রই দুই বিদেশী নাগরিক হত্যায় জড়িতদের সামনে আনা হবে’

Next Post

‘শীঘ্রই দুই বিদেশী নাগরিক হত্যায় জড়িতদের সামনে আনা হবে’

বিদেশী হত্যায় এখনো ক্লু খুঁজছে পুলিশ, ধৈর্য্য ধরার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT