চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহুদিদের পবিত্র স্থানে অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 পূর্বাহ্ন 16, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

ইসরাইলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনের বিক্ষোভকারীরা ইহুদিদের পবিত্র স্থান জোসেফ’এর সমাধি পুড়িয়ে দিয়েছে। বাইবেলে উল্লেখিত সম্মানিত চরিত্র জোসেফ’এর সমাধিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইহুদিদের প্রার্থনাস্থল এই পবিত্র স্থানটি আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি নেতাদের প্রতি আক্রমণের প্রবাহ বন্ধ ‍করার আহবান জানানোর কয়েক ঘন্টা পরেই অগ্নিসংযোগের এই ঘটনাটি ঘটলো। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার নিন্দা জানিয়ে পবিত্র স্থানটি সংস্কার করে দেয়া হবে বলে জানান।

অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি সংবাদ আলোকচিত্রীর ছদ্মবেশে এসে ইহুদি বসতি কিরাত আরবা’তে একজন ইসরাইলি সেনাকে ছুরিকাঘাতকে আহত করেছেন বলে ইসরাইলি সেনা সূত্রে জানা গেছে। হামলাকারী ব্যক্তিও গুলিতে নিহত হয়েছেন বলে জানান তারা। 

চলতি মাসে প্রায় প্রতিদিনই ইসরাইলিদের উপর ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। ছুরিকাঘাতের ঘটনা এবং বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন ইসরাইলি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তেজনা শুরুর পর থেকে হামলাকারীসহ কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

জেরুজালেমে ইহুদি এবং মুসলিম ধর্মের অনুসারীদের জন্য পবিত্র স্থানে ইহুদিদের অধিকার বৃদ্ধির পরিকল্পনার কথা প্রচার পেলে গত মাস থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। তবে ইসরাইল এই পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

Tags: ইসরাইলইসরাইল-ফিলিস্তিনফিলিস্তিন
Previous Post

সিরিয়া সীমান্তে ‘ড্রোন’ ভূপাতিত করেছে তুরস্ক

Next Post

বড় অঙ্কের জরিমানার মুখে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

Next Post

বড় অঙ্কের জরিমানার মুখে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

প্লাতিনিকে সমর্থন দেবে না ইংলিশ ফুটবল সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT