চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা সত্যিই বড় ক্লান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 পূর্বাহ্ন 18, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

পথশিশুদের নিয়ে কাজ করা ‘মজার স্কুলে’র স্বেচ্ছাসেবক আরিফ-জাকিয়াদের জামিনের জন্য আগামীকাল সোমবার উচ্চ আদালতে আবেদন করবেন তাদের মুক্তিকামী সাধারণ মানুষের একটি দল।

আইনজীবী জোতির্ময় বড়ুয়ার নেতৃত্বে ‘মজার স্কুলে’র চার স্বেচ্ছাসেবকের মুক্তির জন্য আবেদন করবেন তারা। এই বিষয়ে ফেসবুকে একটি পোষ্ট দেন উপস্থাপক আশীফ এন্তাজ রবি। নিচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘আমরা নিরুপায় হয়ে ফেসবুককে বেছে নিয়েছিলাম। অদম্য বাংলাদেশের ৪ তরুণ আজ এক মাসের উপর কারাবন্দী।
আমাদের ক্ষোভ, দুঃখ আর বঞ্চনার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছিলাম।
আশার কথা হলো, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জনাব আবুল কালাম আজাদ সেই স্ট্যাটাসে কমেন্ট করে আমাদের দেখা করার আমন্ত্রণ জানান। উনার শত ব্যস্ততার মধ্যেও ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন, আমাদের ব্যাপারে যথা সম্ভব খোঁজ খবরও নিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেস সচিব জনাব আশরাফুল আলম খোকনও দারুণ সহযোগিতা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।

জনাব আবুল কালাম আজাদ স্যারকে শুধু এইটুকু বলবো, আরিফ আর জাকিয়ার মা গত একমাস নির্ঘুম কাটিয়েছেন। এই ঘটনার পর তারা একটু ঘুমাতে পারছেন। দুর্বিসহ যন্ত্রণায় ভুগতে থাকা দুই জননীর মনে আপনারা স্বস্তি দিয়েছেন, পরম করুণাময় নিশ্চয়ই আপনাদের কল্যাণ করবেন।

এখন এই চার তরুণের জামিনের ব্যাপারে আগামীকাল আমরা যাচ্ছি উচ্চ আদালতে। ব্যারিষ্টার জোর্তিময় বড়ুয়ার নেতৃত্বে আমরা আদালতের কাছে আবেদন করবো, এর প্রতিকার চাইবো।

আমরা আশাবাদী আদালত আমাদের নিরাশ করবেন না। আগামীকাল সকাল ১০ টায় আমরা সুপ্রিম কোর্টে থাকবো। আমাদের যারা শুভাকাঙ্খী আছেন তাদের প্রতি অনুরোধ; সময় থাকলে আমাদের পাশে এসে একটু দাঁড়াবেন। আমাদের চোখের জল, আমাদের বুকের কষ্ট একটুও হলেও ভাগাভাগি করে নেবেন।

আমরা সত্যিই বড় ক্লান্ত।

গত ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীতে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের আশ্রয়কেন্দ্র থেকে ১০ শিশুকে ‘উদ্ধার’ করে পুলিশ। এ সময় আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা চার তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সেখানে থাকা মোবারক নামে এক শিশুর চাচা অভিযোগ করেন, তার ভাতিজাকে জোর করে আশ্রয়কেন্দ্রে আটকে রাখা হয়েছে। এই অভিযোগে তিনি মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।

এরই ভিত্তিতে চারজনকে গ্রেফতারের পর দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোবারককে তার চাচার কাছে এবং অন্য ৯ শিশুকে পাঠানো হয় টঙ্গীর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে। এরপর থেকেই সেই চার স্বেচ্ছাসেবকের মুক্তির দাবীতে সোচ্চার হয়ে উঠে পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম।

Tags: অদম্য বাংলাদেশআরিয়ান আরিফপথশিশু
Previous Post

এভারেস্টের চূড়ায় যার স্বপ্ন

Next Post

‘আমরা সত্যিই বড় ক্লান্ত’

Next Post

আবার সাক্ষ্য গ্রহণের আবেদন কামরুলের

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT