চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:58 পূর্বাহ্ন 18, অক্টোবর 2015
in স্পোর্টস
A A

ডি ককের সেঞ্চুরি এবং ডু প্লেসিসের হাফ সেঞ্চুরিতে ভারতের সামনে ২৭১ রানের টার্গেট দিয়েছে সফরকারী সাউথ আফ্রিকা।

ভারত-সাউথ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ১-১এ সমতা রয়েছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া কান্ডারি এবি ডি ভিলিয়ার্স।

তবে আজ প্রোটিয়াদের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন আনা হয়। হাশিম আমলা পরিবর্তে ডি ককের সঙ্গী হয়ে আসেন ডেভিড মিলার।

তারা ওপেনিং জুটি থেকেই তুলে নেন ৭২ রান। ১৪তম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে মিলার বিদায় নিলেও এ প্রান্ত আগলে খেলতে থাকেন ডি কক।

ওপেনিং থেকে ওয়ান ডাউনে নেমে অবশ্য থিতু হতে পারেননি আমলা। স্কোর বোর্ডে ১৫ রান যোগ হতেই ব্যক্তিগত ৫ রানে হরভজন সিংয়ের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আমলা।

তবে তৃতীয় উইকেট জুটিতে ডি কক এবং ডু প্লেসিসের ১২২ রানের জুটি বড় সংগ্রহের পথ দেখায় প্রোটিয়াদের। তবে মাত্র ৫ রানের ব্যবধানে ডু প্লেসিস ও ডি কক ফিরে গেলে আবারও আটকে যায় সফরকারীদের রানের চাকা।

ডু প্লেসিস ৬০ রানে মোহিত শর্মা এবং ডি কক ১০৩ রানে রান আউট হন। দলীয় স্কোর তখন ২১০ রান।

পরবর্তীতে ডি ভিলিয়ার্স ৪ ও ডু প্লেসিস ১৪ রানে ফিরে গেলে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭০ রানে আটকে যায় প্রোটিয়াদের ইনিংস। শেষ দিকের ব্যাটসম্যানদের মধ্যে শুধু মাত্র ফারহান বেহারদিয়ান করে ৩৩ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন মোহিত শর্মা।

Tags: ভারত-সাউথ আফ্রিকা ক্রিকেট
Previous Post

আবার সাক্ষ্য গ্রহণের আবেদন কামরুলের

Next Post

পারিশ্রমিকের জন্য যুদ্ধে জড়াবে আইএস সদস্যরা

Next Post

পারিশ্রমিকের জন্য যুদ্ধে জড়াবে আইএস সদস্যরা

দুর্গাপূজা ও আশুরা’র নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী তৎপর থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT