চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়ক রিয়াজের অবস্থা স্থিতিশীল

রাজীব দাস by রাজীব দাস
8:26 অপরাহ্ন 19, অক্টোবর 2015
in বিনোদন
A A

কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের শ্যুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। ছবির নির্দেশক মেহের আফরোজ শাওন জানান, তার অবস্থা স্থিতিশীল। নির্দিষ্ট দিনে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের মুক্তির ব্যাপারেও আশাবাদী তিনি।

হুমায়ূন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর প্রথমবারের মতো চলচ্চিত্র নির্দেশনা দিচ্ছেন মেহের আফরোজ শাওন। সোমবার রাজধানীর উত্তরায় চলছিল ইমপ্রেস টেলিফিল্মের এ ছবির শ্যুটিং। শ্যুটিং এর একপর্যায়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ছবির প্রধান অভিনেতা রিয়াজ। দ্রুত তাকে ভর্তি করা হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের নির্দেশক মেহের আফরোজ শাওন বলেন, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে আমরা উনাকে অতি দ্রুত হাসপাতালে নিতে পেরেছি।

রিয়াজের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে শাওন বলেন, যেই ডাক্তার আজকে উনার এনজিওপ্লাস্টি করেছেন উনি আমার পরিচিত। উনাকে জিজ্ঞেস করছিলাম যে অবস্থা কিরকম? উনি বলছিলেন ৮০ শতাংশ স্থিতিশীল।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার উদ্দেশ্য নিয়েই এগুচ্ছিল কৃষ্ণপক্ষের কাজ। ছবির অধিকাংশ কাজ শেষ বলে জানান নির্দেশক শাওন।

মেহের আফরোজ শাওন বলেন, এই মুহুর্তে আমাদের কাজ বাকি আছে মাত্র ১০ শতাংশ। এই ১০ শতাংশ কাজের ৯.৫ শতাংশ হচ্ছে রিয়াজ ভাইকে নিয়ে। এডিটিংতো আসলে চলছে, পাশাপাশি ডাবিংও অনেক দূর হয়ে গেছে। পোস্ট প্রোডাকশনের কাজ করবো, মিউজিক গুলো করবো।

চিত্রনায়ক রিয়াজের দ্রুত সুস্থ কামনা করে শাওন বলেন, ১০ শতাংশ যে কাজটুকু, বাকি তিন থেকে চারদিন করলেই তা শেষ হয়ে যেতো। এখন শুধু মাত্র রিয়াজ ভাই যদি খুব দ্রুত সুস্থ হয় তাহলে আমরা হয়তো বা আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো।

রিয়াজের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া কামনা করেন শাওন। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন রিয়াজ এমন প্রত্যাশাও তার।

Tags: কৃষ্ণপক্ষচিত্রনায়ক রিয়াজরিয়াজ
Previous Post

অভিবাসীদের জন্য সীমান্ত খুললো ক্রোয়েশিয়া

Next Post

সালিশ শেষে যুবককে পিটিয়ে, বিষ খাইয়ে হত্যা

Next Post

সালিশ শেষে যুবককে পিটিয়ে, বিষ খাইয়ে হত্যা

দুর্গাপূজার মহাসপ্তমী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT