চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের কল্যাণে আইসক্রিম বিক্রেতার স্বপ্নপূরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 পূর্বাহ্ন 21, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে স্বপ্নপূরণ হলো মাগুরার দরিদ্র আইসক্রিম বিক্রেতা গোপালদার। তিনি পেয়ে গেছেন তার স্বপ্নের গাড়ি।

‘প্রিয় ফেরিওয়ালা আমাদের গোপালদা’ নামে একটি ফেসবুকের প্রায় সাড়ে ৩শ বন্ধু তহবিল সংগ্রহ করে তার জন্য কিনে দিয়েছেন অত্যাধুনিক একটি আইসক্রিম ট্রলি। গাড়িটি গোপালের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়েছে বলে জানায় মাগুরা প্রতিদিন।

মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের বাসিন্দা গোপাল বিশ্বাস দীর্ঘ ৫০ বছর ধরে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাধে ভারি বাক্স নিয়ে আইসক্রিম বিক্রি করে আসছিলেন। সেই ছোট বেলা থেকে যারা তার কাছ থেকে আইসক্রিম কিনে খেয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ তৈরি করে তার জন্য তহবিল সংগ্রহ করেন।

শহরের সৈয়দ আতর আলি গণ গ্রন্থাগার প্রাঙ্গণে লক্ষাধিক টাকায় তৈরি আইসক্রিম ট্রলিটি হস্তান্তর করা হয়। সেখানে ফেসবুক গ্রুপের উদ্যোক্তা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক, সাংবাদিক আবু বাসার আখন্দ, প্রভাষক শতদল বিশ্বাস, শিউলি খন্দকার, এড. রাশেদ মাহমুদ শাহিন সহ আরো অনেক সদস্য।

ফেসবুক গ্রুপের হাত থেকে মূল্যবান আইসক্রিম ট্রলিটি পেয়ে উচ্ছসিত গোপাল বিশ্বাস বলেন, ২০ বছর বয়স থেকেই আইসক্রিম বিক্রি করছি। এই দীর্ঘ ৫০ বছরে হাজার হাজার শিশুরা আমার কাছ থেকে আইসক্রিম কিনে খেয়েছে। যারা এখন অনেক বড় ও প্রতিষ্ঠিত। সেই সব শিশুরা অনেক বড় হয়েও যে তাকে মনে রেখেছে এবং তারা যে আমাকে এত ভালবাসে তা কখনো বুঝতে পারিনি। এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তাদের ভালবাসার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।

‘প্রিয় ফেরিওয়ালা আমাদের গোপালদা’ গ্রুপের উদ্যোক্তা সাংবাদিক আবু বাসার আখন্দ বলেন, এখন ফেসবুক সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দাড়িয়ে গেছে। গোপালদাকে সহায়তার মাধ্যম দিয়ে এখানে ফেসবুকের ইতিবাচক দিকটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Tags: ফেসবুক
Previous Post

এমপিদের কারণে মাথা হেঁট এক সাবেক এমপির

Next Post

দাগওলা কলা যে কারণে উপকারি

Next Post

দাগওলা কলা যে কারণে উপকারি

‘অভিনন্দন লালে লাল কানাডার তরুণ প্রধানমন্ত্রী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT