চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 পূর্বাহ্ন 23, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

সিরাজগঞ্জের রায়গঞ্জে জয়ানপুর গ্রামে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আয়মনা খাতুন নামের একজন নারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬জন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আয়মনা খাতুন জয়ানপুর গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ানপুর মসজিদের টাকা নিয়ে হযরত আলীর সাথে ওয়াজ কুরুনীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় দুজন ইউপি সদস্য আব্দুস সাত্তার বাবলু ও সদর উদ্দিনসহ গ্রাম্য মাতবর গণ উপস্থিত ছিলেন।

সালিশ বৈঠকে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে হযরত আলী সঙ্গে ওয়াজ কুরুনী লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আয়মনা খাতুন রাত ১২টার দিকে মারা যায়। অপর ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Tags: সিরাজগঞ্জ
Previous Post

ডাক্তার আসিবার পূর্বে রোগীকে লুট করা হয়

Next Post

‘রাজনৈতিক সংকট উত্তরণে উদ্যোগ না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে’

Next Post

'রাজনৈতিক সংকট উত্তরণে উদ্যোগ না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে'

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT