চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কর্মকর্তা খুনের দায়ে চার শিবির কর্মী আটক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
5:10 পূর্বাহ্ন 23, অক্টোবর 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে চেকপোষ্টে পুলিশ কর্মকর্তা হত্যা ঘটনায় ৪ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দুটি গোপন আস্তানা থেকে উদ্ধার করেছে তাজা বোমা ও বিস্ফোরক। পুলিশের আইজি বলেছেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই পুলিশ কর্মকর্তার হত্যাকারী।

যে পুলিশ লাইন থেকে অল্প কদিন আগে বদলি হয়ে দারুস সালাম থানায় যোগ দিয়েছিলেন পুলিশের এএসআই ইব্রাহীম মোল্লা জুমা’র নামাজের পর সেখানেই তার নামাজে জানাজা। জানাজা শেষে পুলিশ কর্মকর্তা হত্যার জন্যে জামায়াত শিবিরের দিকে ইঙ্গিত দেন পুলিশ প্রধান। একে সংঘবদ্ধ সন্ত্রাসীদের কর্মকাণ্ড বলেছে তদন্তকারী পুলিশ ও গোয়েন্দারা। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহীদুল হক বলেন, তারা সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ। যারা এই দেশের স্বাধীনতাকে সাপোর্ট করেনা। এদেশের উন্নয়ন সমর্থন করে না, এমন একটি সংগঠনের তারা সদস্য বলে প্রাথমিকভাবে বোঝা গেছে। যে আটক হয়েছে মাসুদ, তার বক্তব্যে এসব এসেছে। এখন এসব যাচাই-বাছাই চলছে। 

হত্যাকাণ্ডের পর আটক দিঘিনালার শিবির নেতা মাসুদ রানা সুমনকে নিয়ে কামরাঙ্গীরচর ও গাজীপুরের দুটি বাসায় রাতভর তল্লাশি চালায় পুলিশ। রাজমিস্ত্রি পরিচয়ে ঐ বাসা দুটিতে ভাড়া ছিলো তারা। 

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা কামরাঙ্গীরচর থেকে ব্যাপক পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করেছি, গাজীপুর থেকে ব্যাপক তথ্য উদঘাটন করেছি। তাদের আস্তানা থেকে বোমাও উদ্ধার করেছি। পুর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা বুঝতে পারবো এর পেছনে মাস্টার মাইন্ড কারা। 

গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যেই বগুড়া থেকে আসা জবা পরিবহন বাস থেকে নেমে কাপড়ের পুঁটুলি হাতে চেকপোষ্টের দিকে এগিয়ে যায় দুই শিবির নেতা।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহ হয়েছে দেখে ওদের একটু চেক করতে আসছে। তখনই ওদের একজন দৌঁড় দেয়। ওর পেছনে পুলিশও দৌঁড় দেয়। ওই পুলিশ একা ছিলো। পরে আরেকজনকে চেক করতে গেছে তখনই পেটে একবার ছুরি মারছে। এরপরই আরো দুই তিনবার মেরেই পালিয়ে গেছে। 

গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন চেকপোষ্টে তল্লাশির সময় পুলিশকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যাকারী হচ্ছেন দিঘিনালার আরেক শিবির নেতা এনামূল হক কামাল। তাকে গ্রেফতারে চলছে বিশেষ অভিযান ।

আটক ৪ শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ বিদেশী নাগরিক হত্যায় ইন্ধন দাতারাই পুলিশের মনোবল ভাঙ্গতে পরিকল্পিতভাবে পুলিশ সদস্যকে হত্যা করা হয়ে থাকতে পারে। আইন শৃংখলার অবনতি ঠেকাতে রাজধানী জুড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Tags: পুলিশ হত্যা
Previous Post

চোরাচালান, মানবপাচার বন্ধ করবে সীমান্ত সড়ক: ওবায়দুল কাদের

Next Post

ফ্রান্সে বাস-ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত

Next Post

ফ্রান্সে বাস-ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত

ইউটিউবে বিজ্ঞাপনের বিরক্তিকর যুগের অবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT