সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১০১টি ককটেল, ২টি পাইপগানসহ জামায়াত-শিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, শনিবার ভোর রাতে উপজেলার হাটুভাঙ্গা ও আশিঘর নামক স্থানে অভিযান চালিয়ে রুম্মান ও মোজাম্মেল নামে দু’জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এই বিপুলপরিমাণ ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়।
তারা দুজনেই জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী বলে জানান তিনি।






