চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ ও গাইবান্ধায় আমন ধানে পোকা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:23 অপরাহ্ন 01, নভেম্বর 2015
in কৃষি
A A

ময়মনসিংহে আমন ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ধান কাটার ঠিক একমাস আগে পাতা মোড়ানো পোকার আক্রমনে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক। গাইবান্ধার চরাঞ্চলগুলোতে রোপা আমন ক্ষেতে ল্যাদা পোকার আক্রমন দেখা গেছে। পোকায় আক্রান্ত হচ্ছে মরিচসহ অন্যান্য সবজি ক্ষেত।

পাতা মোড়ানো পোকার আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য প্রচলিত পদ্ধতি অনুসরণ করেও কোন ফল পাচ্ছে না কৃষক। ময়মনসিংহের এক কৃষক বলেন, যে হারে পোকা ধানের পাতা কাটছে এরা বিশ দিলেও মানেনা। আবার আমরা কৃষি বিভাগের কারো সাথেও সমস্যা সমাধানে দেখা পাচ্ছি না। আর একজন কৃষক বলেন, বহু ঔষধ ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ করে নাই।

তবে ধানে বার বার একই ঔষধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা কিন্ত সার্বক্ষনিকই থাকছে কৃষকদের পাশে। আমি তাদেরকে দাড়িয়ে থেকেও জমিতে স্পে করাতে দেখেছি। 

অন্যদিকে গাইবান্ধার চর অঞ্চলে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। বন্যায় জলাবদ্ধ থাকার কারনে আশে পাশের জমি থেকে এই পোকার আক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ওই এলাকার এক কৃষক বলেন, ধানের ভিতরে এমনভাবে এ পোকার আক্রমণ হয়েছে যে সে পোকার জন্য পা ফেলার জায়গা নেই।

আর এক কৃষক বলেন, ধান খেয়ে শেষ করার পর মরিচের মধ্যে শুরু হয়েছে এ পোকার আক্রমণ। এরা দল বেঁধে চলাচল করে বলে এদের দমন করা অসম্ভব হয়ে পড়েছে।

এ পোকার আক্রমণ রোধে বিভিন্ন ধারনের সচেতনতার ব্যিবস্থা নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আ. ক. ম রুহুল আমিন বলেন, রাসায়নিক পদ্ধতিতে দমন করার যে সুবিধা আছে সে পরামর্শ দিচ্ছি আবার অন্য পদ্ধতিতে দমনের পরামর্শও তাদের দেওয়া হচ্ছে।

এ বছর ধানের মতো ভুট্টার ক্ষেত্রে এ পোকার আক্রমণ দেখা গেছে। সেই সাথে নষ্ট করে দিয়েছে মরিচ ক্ষেতের পোকা।

Tags: আমন ধানে পোকাগাইবান্ধাময়মনসিংহ
Previous Post

মেহেরপুরে বাঁশ শিল্প কারিগরদের দুর্দিন চলছে

Next Post

তুরস্ক নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী

Next Post

তুরস্ক নির্বাচনে ক্ষমতাসীনরা জয়ী

চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT