চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্টদের জয়ের রাতে রিয়ালের কষ্টার্জিত জয়

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
4:22 অপরাহ্ন 03, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হেভি ওয়েট ম্যাচের রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ফার্নান্দেজ ন্যাচোর এক মাত্র গোলে নিজেদের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের(পিএসজি) বিপক্ষে জয় পায় রিয়াল। অপরদিকে ওল্ড ট্রাফোর্ডে ওয়েন রুনির একমাত্র গোলে সিএসকেএ মস্কোর বিপক্ষে জয় পায় ম্যানইউ।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-পিএসজির ম্যাচটি ছিলো গ্রুপ সেরা লড়াই। এর আগের সমান তিন ম্যাচে দুই দলের পয়েন্ট ছিলো সাত। গ্রুপ সেরার দৌঁড়ে শুরুতেই রিয়াল শিবিরের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে অতিথিরা। তবে বল পজিশনিংয়ে এগিয়ে থাকলেও পরিস্কার গোলের সুযোগ আদায় করে নিতে পারেনি তারা।

সুযোগ আসে ২১ মিনিটে। তবে এ যাত্রায় ব্যর্থ হয় ফরাসি ক্লাবটি। ব্লেইস মাতুইদির ডান পায়ের দুর্বল শট সহজেই তালু বন্দী করতে বেগ পেতে হয়নি রিয়াল গোল রক্ষক কেইলর নাভাসকে।

৭ মিনিটের ব্যবধানে আবারও সুযোগ পায় ফরাসি জায়ান্টরা। ডি বক্সের সামান্য বাইরে থেকে বল রিয়াল ডিফেন্ডার সার্জির রামোসের হাতে লাগলে ফ্রি-কিক পায় সফরকারীরা। তবে ইব্রাহিমোভিচের ফ্রি-কিক সেকেন্ড বারের সামন্য বাইরে দিয়ে মাঠের বাইরে চলে গেলে এ যাত্রায় রক্ষা পায় স্প্যানিশ জায়ান্টরা।

৩৫ মিনিটে ন্যাচো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুজের জোরালো শট পিএসজি ডিফেন্ডারের পায়ে গেলে বল পেয়ে যায় রিয়ালের স্প্যানিশ এ সেন্টার ব্যাক। সুযোগ কাজে লাগিয়ে মাত্র দুই মিনিট আগে মার্সেলোর বদলি হিসেবে নাম ন্যাচো কেভিন ট্র্যাপকে বোকা বানিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন।

দুই মিনিটের ব্যবধানে আবারও আক্রমনে পিএসজি। অড্রিয়ে রাবিয়োর শট জাল খুঁজে না পেলে এ যাত্রাও হতাশা সঙ্গী হয় ডি মারিয়া-ইব্রাদের। ৪৫ মিনিটে গোলের সব থেকে সহজ সুযোগটি নষ্ট করেন ইব্রা নিজে। ডি বক্সের ভেতরে এডিনসন কাভানির ক্রস ইব্রা মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে গোল বঞ্চিত হয় ফরাসি জায়ান্টরা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরেই আবারও গোলের সুযোগ পায় পিএসজি। তবে ৪৮ মিনিটে ডি মারিয়া ও ৫৪ মিনিটে ইব্রাহিমোভিচের প্রচেষ্টা রুখে দেন নাভাস। গোল বঞ্চিত হয় পিএসজি।

৫৬ মিনিটে আবারও গোলের সুযোগ পায় রিয়াল। টনি ক্রুজের বাড়ানো বল এবার পিএসজির জালে জড়াতে ব্যর্থ হন ইসকো। ডি বক্রের ভেতর থেকে ইসকোর নেওয়া জোরালো শট তালু বন্দী করেন কেভিন ট্র্যাপকে।

৮৮ মিনিটে ডি মারিয়ার ফ্রি-কিক বারে গেলে মাঠের বাইরে গেলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। ০-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দিনের অপর ম্যাচে ওয়ের রুনির ৭৯ মিনিটের হেড থেকে করা গোলে জয় পায় ম্যানচেষ্টার ইউনাইটেড। জেসি লিঙ্গার্ডের বাড়ানো বল মাথা ছুঁইয়ে দলকে জয় এনে দেন রুনি। এই জয়ে অন্যদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপের সবার ওপরে ম্যানইউ।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেষ্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদ
Previous Post

দীপনকে নিয়ে লিখতে গেলে কলম আটকে আসছে…..

Next Post

বাশারের ভাগ্য নির্ধারণ করবে সে দেশের জনগণ: রাশিয়া

Next Post

বাশারের ভাগ্য নির্ধারণ করবে সে দেশের জনগণ: রাশিয়া

রাশিয়ার দাবির প্রমাণ মেলেনি: মিশর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT