চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার সংলাপ প্রস্তাবকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 পূর্বাহ্ন 06, নভেম্বর 2015
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া সংলাপের প্রস্তাবকে ‘রাবিশ’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সিলেটে প্রথমবারের মতো এভারেস্ট একাডেমি ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘স্কাই মিনি ম্যারাথন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন।

সাংবাদিকবা অর্থমন্ত্রীর কাছে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে তার মনোভাব জানতে চাইলে তিনি ‘রাবিশ, রাবিশ’ বলে মন্তব্য করেন। এরপর আর কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে চলে যান।

খালেদা জিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানান। বিবৃতিতে বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে দাবি করে তিনি দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে অনুষ্ঠানে মুহিত বলেন, ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে উপরে ওঠার চেষ্টা। ম্যারাথনে তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। তাদের এই আগ্রহ এ দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক রণজিত দাশ, এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম প্রমুখ।

Tags: খালেদা জিয়াসংলাপ
Previous Post

অ্যামনেস্টির ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে

Next Post

ভারতকে ছাড়া পাকিস্তান ক্রিকেটের এতো ক্ষতি!

Next Post

ভারতকে ছাড়া পাকিস্তান ক্রিকেটের এতো ক্ষতি!

'সংলাপে বসতে যোগ্যতা লাগে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT