চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভিসা জটিলতায় ক্ষুব্ধ সঙ্গীতশিল্পী আসিফ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
10:36 পূর্বাহ্ন 06, নভেম্বর 2015
in বিনোদন
A A

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার জাতীয় পুরস্কার রাষ্ট্রের কাছে ফেরত দিবেন।বিগত বেশকয়েক বছর যাবৎ ভারতীয় হা্ই কমিশনের সঙ্গে ভিসা সংক্রান্ত ব্যাপারে আসিফের জটিলতা সৃষ্টি হয়েছে।

গতকাল দুপুরে আসিফ তার সামিাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘‘সতেরো বছরের সঙ্গীত ক্যারিয়ারের পুরোটা সময় ইন্ডাষ্ট্রীর মানুষের সুখে দূঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নিজের স্বার্থে যুদ্ধ কখনোই করিনি, করবোও না । ভারতীয় কোন শিল্পীর সাথে বাংলাদেশ হাই কমিশন এ ধরনের আচরন করলে ফুঁসে উঠতো পুরো ভারত। তারা তাদের সন্তানদের দেশে খাওয়াতে পারুক বা না পারুক, অন্তত এভাবে নিজ ভূ-খণ্ডে অপমানিত হতে দিতো না।

বাংলাদেশে এটা হবেনা, আমি পথচলা শুরু করেছি এই ইন্ডাষ্ট্রীর ওপর ভরসা না করেই। সঙ্গীতের নানা পদের সংগঠন, তথাকথিত এজেন্ডাধারী বুদ্ধিজীবি,নাগরিক সমাজ কিংবা রাষ্ট্র কখনোই আমার পাশে দাঁড়াবে না জেনেই আমি আমার পথচলা অব্যাহত রেখেছি। রাষ্ট্রে অবরুদ্ধ আছি নয় বছর, তাতেও কোন অসুবিধা নেই, দেশে তো থাকতে পারছি অন্তত … !!!

সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি দেশে যখন ইমার্জেন্সী চলছিলো, এর সম্পূর্ন কৃতিত্ব ‘রানী কুটির বাকী ইতিহাস’ ফিল্ম টিমের। কোন পার্টি বাজির মাধ্যমে এ সম্মাননা পাইনি। পৃথিবীর অন্ততঃ আটত্রিশটি দেশ ভ্রমনের পর দেড় ভড়ি ভারতীয় হাই কমিশনের এই অপমান আমার নয়, রাষ্ট্রের দেয়া সম্মাননার। রাষ্ট্রের অপমানের ভার বয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় । তাই আগামী সপ্তাহে সাংবাদিক সম্মেলন ডেকে জাতীয় পুরস্কার রাষ্ট্রের কাছেই ফেরত দিয়ে দেবো।

ভারতীয় হাই কমিশনের গৃহপালিত শিল্পাঙ্গনের সমস্ত শিল্পীদের বলতে চাই- আমি এবং আমার পরিবার নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হয়তো আরো হবো, কিন্তু আপনারাও জয়ী হননি। শুভাকাঙ্ক্ষীদের সবাই থামাতে চায় আমাকে, বুদ্ধি দেয়-মানিয়ে চলো। আমার উত্তর স্পষ্ট- যাই ঘটুক আমার জীবনে – আমি নতুন এবং তরুন প্রজন্মের সামনে মিশাল হয়ে থাকতে চাই- জীবিত কিংবা মৃত ।

এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে আসিফ বলেন, ‘‘আমি অপমানিত বোধ করেছি, ওরাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমার মুম্বাইতে একটা ফিল্মের কাজ ও কলকাতায় ভেনাস রেকর্ডের সঙ্গে সঙ্গীত পরিচালক প্রীতমকে নিয়ে কাজ করার কথা ছিল। আমি তো কোন জঙ্গি বা সন্ত্রাসী নোই, তবে কেন আমার সঙ্গে এ আচরণ করা হবে।”

আসিফ আরো বলেন, ‘‘এ অপমান শুধু আমার নয় আমার রাষ্ট্রেরও। তাই রাষ্ট্রের কাছে জাতীয় পুরস্কার খুব শীঘ্রই ফেরত দিবো।আমি আমার এ আন্দোলনে কাউকে পাশে পাচ্ছি না, আমি কাউকে পাশে চাইছিও না।”

এর আগে ২০০৪ সালে ভারতীয় হাইকমিশন পাসপোর্ট আটদিন আটকে রেখে ভিসা দেয়নি আসিফকে। এবার তিনি ভারত থেকে সম্মান জনক দাওয়াতপত্র পেয়ে হাইকমিশনে গিয়েছিলেন ভিসার জন্য। পাঁচটি পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্রও জমা দিয়েছিলেন আসিফ।

দীর্ঘ এগারো বছর পর তেরোদিন পাসপোর্ট রেখে দিয়ে চৌদ্দদিনের মাথায় তা নাকোচ করে দেয়া হয়েছে। তবে এবারো ভিসা না দেয়ার কারন ব্যাখ্যা করেনি ভারতীয় হাইকমিশন।

Tags: আসিফ আকবরভিসা জটিলতা
Previous Post

জাতীয় সংসদ সম্পর্কে টিআইবির মন্তব্যঃ সংবিধান ও গণতন্ত্রের প্রতি অবজ্ঞা

Next Post

জাতীয় সরকার দাবি বদরুদ্দোজা চৌধুরীর

Next Post

জাতীয় সরকার দাবি বদরুদ্দোজা চৌধুরীর

জাতীয় সরকার দাবি বদরুদ্দোজা চৌধুরীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT