চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ৩দিন পর নারায়ণগঞ্জের নববধু উদ্ধার

রুমন রেজা by রুমন রেজা
3:46 পূর্বাহ্ন 09, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শুক্রবার সন্ধ্যায় বরের গাড়ি বহর থেকে অপহৃত নববধু সুবর্ণা আক্তারকে ৩ দিন পর রোববার রাতে গাজীপুরের কালিগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। ওই সময় আটক করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত মুল হোতা মোফাজ্জল হোসেনসহ ৩ জন অপহরণকারীকে।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কমান্ডার (সিও) লেঃ কর্ণেল আনোয়ার লতিফ খান জানান, শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসূলপুর গ্রামে বরের গাড়ি বহরের গতিরোধ করে নববধূকে অপহরণ করা হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর পর থেকে র‌্যাব তাদেরকে ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে । গতকাল রোববার রাতে গাজিপুরের কালীগঞ্জ থেকে সুবর্ণা আক্তারকে উদ্ধার ও মূল হোতাসহ ও তার ২ সহযোগী সুজন ও রুবেলকেও আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ ঘটনার সঙ্গে প্রেমের সর্ম্পক ছিল বলে অপহরণকারী মোফাজ্জল, র‌্যাব-১১ এর কাছে স্বীকার করে। এ নিয়ে গত এক বছরে কয়েকবার গ্রাম্য শালিসী বৈঠকও হয়েছে। পরে তাদের দুইজনের মতামতকে উপেক্ষা করে বিয়ে দেওয়ার কারণেই শেষে বরের গাড়ি বহরে হামলা করে কনেকে ছিনিয়ে নেয়া হয়েছে। বিষয়টি প্রেমঘটিত এমন কথা স্থানীয় এলাকাবাসীসহ পুলিশও স্বীকার করেছে।

শুক্রবার ওই ঘটনার সময় বরসহ ৫ জন আহত হয়েছে উল্লেখ করে অপহৃত সুবর্ণার বাবা আব্দুল লতিফ ওই রাতে বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Tags: নারায়ণগঞ্জ
Previous Post

চোর সন্দেহে পিটিয়ে হত্যা

Next Post

শ্রীনিবাসন সর্ম্পকে যা বলেছিলেন মুস্তফা কামাল

Next Post

শ্রীনিবাসন সর্ম্পকে যা বলেছিলেন মুস্তফা কামাল

শ্রীনির অপসারণ খারাপের হাত থেকে ক্রিকেটের মুক্তি: কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT