চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসবক্সে শ্রীনিকে নিয়ে যা বললেন কামাল (ভিডিও)

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:22 পূর্বাহ্ন 09, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

আইসিসি’র সর্বোচ্চ পদ থেকে শ্রীনিবাসনের বিদায় নিশ্চিত হওয়ার খবর ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন সময়ে প্রেসবক্সে আসেন সভাপতি পদ ছেড়ে আসা বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় প্রেসবক্সে, মেলবোর্ন ঘটনার পর আমার পদত্যাগ অনেক সত্য প্রকাশের রাস্তা খুলে দিয়েছিলো-বলে মন্তব্য করেন তিনি।

‘আমি সভাপতি আর তিনি আইসিসি’র চেয়ারম্যান ছিলো। কিন্তু তার কারণে আমাদের মধ্যে কখনোই কোনো রকম বোঝাপড়া ছিলো না,’ বলে মন্তব্য করেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের সংগঠক মুস্তফা কামাল।

এছাড়াও তিনি বলেন, ‘তিনি শুধু আমাদের জন্যই নয় পুরো ক্রিকেট দুনিয়ার জন্য সঠিক ব্যক্তি ছিলেন না।  মেলবোর্নে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিতর্কিত ম্যাচের জন্য নয়, তার আগে থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিলো না।

তিনি আইসিসি’র চেয়ারম্যান আর আমি সভাপতি ছিলাম। প্রায়ই তার সঙ্গে আমার মিটিংয়ে বসতে হতো। তবে তার সঙ্গে আমার অনেক বিষয়ে মতের মিল হতো না। এটা বলবোনা যে, আমাদের মধ্যে ঝগড়া হতো। যখন আমি দেখলাম যথেষ্ট হয়েছে, তখন আমি নিজেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলাম।

মেলবোর্নের ওই ঘটনার পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে অবনতির আশংকা করা হলেও সেটা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বাংলাদেশের ক্রিকেটের পুরনো বন্ধু জগমোহন ডালমিয়া সব উত্তেজনায় পানি ঢেলে দেন। মুস্তফা কামালকে আমন্ত্রণ জানিয়ে কলকাতায়ও নিয়ে যান ডালমিয়া।

হঠাৎ ডালমিয়ার মৃত্যু হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন শশাঙ্ক মনোহর। বিসিসিআই’র বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তে এখন তিনিই আইসিসিতে ভারতকে প্রতিনিধিত্ব করবেন। সে হিসেবে মনোহর হবেন আইসিসির চেয়ারম্যান, আর সরে যেতে হবে অনেক ‘অঘটনের নায়ক’ শ্রীনিকে।

Tags: আইসিসিবিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডশ্রীনিবাসন
Previous Post

অবশেষে কাটার মুস্তাফিজ

Next Post

জর্ডানে পুলিশের গুলিতে ২ মার্কিন সেনা নিহত

Next Post

জর্ডানে পুলিশের গুলিতে ২ মার্কিন সেনা নিহত

মিয়ানমারে গণতন্ত্রের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT