চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নূর হোসেনের জীবনদান ব্যর্থ হতে দেবো না’

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
1:57 পূর্বাহ্ন 10, নভেম্বর 2015
in রাজনীতি
A A

গণতন্ত্রের জন্য নূর হোসেনের জীবনদান ব্যর্থ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ নূর হোসেন দিবসের আলোচনায় তিনি বলেন,  গণতন্ত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে।  

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর শরীরে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান  লিখে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে সময়ের সাহসী জ্বলন্ত পোস্টার হয়েছিলেন শহীদ নূর হোসেন।

পুলিশের গুলি সেদিন নূর হোসেনের দেহকে নিথর করলেও গণতন্ত্রকামী মানুষ ভোলেননি ২৪ বছরের যুবলীগ কর্মী  নূর হোসেনকে। দিবসটি উপলক্ষে রাজধানীর নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, আজ পর্যন্ত আমরা আমাদের দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারিনি। যে গণতন্ত্র রক্ষার জন্য নূর হোসেনরা বুকের রক্ত ঝড়িয়েছিলো, সেই গণতন্ত্র আমরা সমুন্নত রাখার চেষ্টা চালিয়ে যাবো।

ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে নূর হোসেনের পরিবার। তারা বলেন, গণতন্ত্র যেন ঠিক থাকে, নস্যাৎ না হয়। আমাদের বিচার এইখানেই। আর কোনোদিন যেন দেশে স্বৈরাচারী সরকার না আসে। 

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করেন নূর হোসেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনেকটা সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদী কর্মকান্ডের মাধ্যমে যারা গণতন্ত্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এখন জনগণ তার প্রতিবাদ করছে, জনগণই তার ব্যবস্থা নিচ্ছে। আমাদের প্রশাসন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। 

বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

Tags: আসাদুজ্জামান খান কামালগণতন্ত্রনূর হোসেন দিবসশহীদ নূর হোসেনশহীদ নূর হোসেন দিবস
Previous Post

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় পুলিশের এএসআই নিহত

Next Post

‘এল ক্ল্যাসিকোতে খেলবেন মেসি’

Next Post

‘এল ক্ল্যাসিকোতে খেলবেন মেসি’

তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT