চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম ঘুমিয়ে সফল যারা

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
4:25 পূর্বাহ্ন 10, নভেম্বর 2015
in অন্যান্য
A A

বহু আগে থেকেই একটা ধারণা চলে আসছে যে, প্রত্যেকটা মানুষের দৈনিক ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। নইলে শরীর এবং মস্তিষ্ক যথেষ্ট বিশ্রাম এবং পরদিনের জন্য যথেষ্ট কর্মশক্তি পায় না। কিন্তু সম্প্রতি বিশ্বের ২১ সফল ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে দেখা দেখা গেছে ৮ ঘণ্টা ঘুমের ‘আদর্শ’ নিয়ম তারা কেউই মানছেন না।

২১ জনের ওই তালিকায় রয়েছেন বারাক ওবামা থেকে শুরু করে বিল গেটসের মতো বড় বড় সফল ব্যক্তিত্বরা।

দৈনন্দিন ব্যস্ত মানব জীবনে অনেক সময়ই পর্যাপ্ত ঘুমের সুযোগ পাওয়া যায় না। মাঝে মাঝে ঘুমের অভাব শরীরে সয়ে গেলেও টানা এমনটা চলতে থাকলে স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে। তবে স্বাভাবিকের চেয়ে খানিকটা কম ঘুমানোর প্রবণতা সফল ব্যক্তিদের সাফল্যে ভূমিকা রাখে কিনা, গবেষণাটির পর এটাও এখন নতুন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গবেষণাটিতে দেখানো হয়েছে, ২১ জন অতি সফল ব্যক্তির মধ্যে ২৭ শতাংশ রাতে ৭-৮ ঘণ্টা ঘুমান, ২৭ শতাংশ ঘুমান ৬-৭ ঘণ্টা, ৩২ শতাংশ ৫-৬ ঘণ্টা এবং ১৪ শতাংশ ৪-৫ ঘণ্টা ঘুমান।

রাতে ঘুমোতে যাবার সময় অনুযায়ী হিসেবে দেখা যায়, ওই ২১ জনের ঘুমানোর সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু করে রাত ৩টা পর্যন্ত বিস্তৃত। এদের বেশিরভাগই (৩২ শতাংশ) রাতে ঘুমোতে যান ১১টার দিকে।

ঘুম ভাঙ্গার সময়ের ক্ষেত্রে, যারা রাতে আগে ঘুমান, তারা সকালে জলদি ওঠেন। এভাবে কেউ জাগেন ভোর ৪টায়, কেউ আবার সকাল ৯টায়। তবে অধিকাংশ ব্যক্তি (২৮ শতাংশ) ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে পড়েন।

৭ ঘণ্টা ঘুমের তালিকায় আছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিসহ অনেকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘুমান ৬ ঘণ্টার মতো।

আবার পেপসিকো’র বর্তমান চেয়ারপার্সন ভারতীয় বংশোদ্ভূত ইন্দ্রা নুয়ি ঘুমান মাত্র ৫ ঘণ্টা। আমেরিকান আবিষ্কারক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলও দৈনিক ৫ ঘণ্টা ঘুমাতেন।

এছাড়াও ২১ জনের তালিকায় আছেন বহু সফল উদ্যোক্তা, অভিনয় শিল্পী, ব্যবসায়ী, বিখ্যাত সব কোম্পানির প্রধান নির্বাহী, স্থাপত্যবিদসহ অনেকে।

Tags: টিম কুকবারাক ওবামাবিল গেটস
Previous Post

সাংবাদিক জুলফিকার আলী মাণিকের মায়ের মৃত্যু

Next Post

এতিম শিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন মিম (ভিডিওসহ)

Next Post

এতিম শিশুদের সঙ্গে জন্মদিন পালন করলেন মিম (ভিডিওসহ)

যুদ্ধাপরাধীদের বিচার কী ইসলামে হারাম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT