চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুদিন বন্ধ থাকতে পারে ভাইবার-হোয়াটসঅ্যাপ

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
7:12 পূর্বাহ্ন 11, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনে কিছুদিন ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার এখানে কিছু করতে পারে না। তবে বিচারকরা জামিনের ক্ষেত্রে অপরাধের মাত্রা এবং দেশের স্বার্থ বিবেচনায় নিতে পারেন।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে লেখক-প্রকাশক হত্যা এবং সন্দেহভাজনদের গ্রেফতার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো: সেলিম। পুরো বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

হামলাকারীদের ঠেকাতে জনমত গঠনের পরামর্শ দেন তিনি। তথ্য-প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর হওয়ারও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এইসব প্রযুক্তিগত সুবিধার অপপ্রয়োগ করে কিছু কিছু মানুষ অপরাধ করছে। এজন্য যদি প্রয়োজন হয় তাহলে এসব মাধ্যম কিছুদিন বন্ধ যেতে পারে। সন্ত্রাসী-অপরাধীদের খুঁজতেই এটা বন্ধ রাখা হবে। কিছু লোকের মন্দ কাজের জন্য কিছুদিন সবাইকে হয়তো কষ্ট করতে হবে।

সাইবার অপরাধ ঠেকাতে এ সংক্রান্ত আইন এবং সন্ত্রাসীরা যাতে সহজে জামিন না পায় সেজন্য সন্ত্রাস দমন আইনে মামলা করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ছয় মাস-এক বছর কষ্ট করে আসামী গ্রেফতারের পর এরা ১৫ দিনেই জামিন পেয়ে যাচ্ছে। বিচার বিভাগ স্বাধীন তাই সরকারও হস্তক্ষেপ করতে পারে না। অপরাধের মাত্রা বিবেচনায় এনে জামিন দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Tags: জঙ্গি হামলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাব্লগার হত্যা
Previous Post

বিমান বাহিনীর কার্যক্রম আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত : রাষ্ট্রপতি

Next Post

হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে জিম্বাবুয়ে

Next Post

হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে জিম্বাবুয়ে

হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT