চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পে স্কেলে চার ধাপ পরিবর্তনের সুযোগ রাখার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 পূর্বাহ্ন 13, নভেম্বর 2015
in অর্থনীতি
A A

অষ্টম পে স্কেলে প্রথম শ্রেণীর চাকরিতে সিলেকশন গ্রেড বহালসহ চাকরির ৫ বছর পূর্তিতে সিনিয়র স্কেল, ১০ বছরে উচ্চতর স্কেল এবং সমস্ত চাকরি জীবনে কমপক্ষে ৪টি স্কেল পরিবর্তনের সুযোগ রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ (বাসসকপ)।

ক্যাডার-ননক্যাডার কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান বেতনসহ অন্যান্য বৈষম্য দূর করতে ৫ দফা দাবি আদায়ে আন্দোলন করছে সংগঠনটি। এসব দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট হয়ে শিশু পার্ক পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

তাদের দাবির মধ্যে রয়েছে; (১) আগের সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা ফিরিয়ে আনা, (২) ক্যাডার কর্মকর্তাদের মতো ননক্যাডার কর্মকর্তাদেরও পদোন্নতি নিশ্চিত করা, (৩) ১ম শ্রেণির চাকরি পাঁচ বছর হলে সিনিয়র স্কেল; ১০ বছর হলে উচ্চতর স্কেলসহ পুরো চাকরি জীবনে কমপক্ষে ৪টি বেতন ধাপ পরিবর্তনের সুযোগ রাখা, ২য় শ্রেণির কর্মকর্তাদের আগের বেতন কাঠামোতে বিদ্যমান ৩টি টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ সমগ্র চাকরি জীবনে কমপক্ষে ৪টি বেতন ধাপ পরিবর্তনের সুযোগ; (৪) ক্যাডার কর্মকর্তাদের মতো সকল সুযোগ-সুবিধা ননক্যাডার কর্মকর্তাদের একই সুযোগ দেওয়া, এবং (৫) ট্রেজারি রুলস ভঙ্গ করে উপজেলা পর্যায়ে ১৬টি বিভাগকে ইউএনও’র অধীনে আনার সিদ্ধান্ত বাতিল করা।

মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি মো. শফিউল আজম বলেন, একই যোগ্যতা এবং পিএসসির মাধ্যমে চাকরিতে প্রবেশ করেও শুধুমাত্র ননক্যাডার হওয়ার অপরাধে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

মহাসচিব মো. জিন্নাত আলী বিশ্বাস বলেন,  অষ্টম পে স্কেলের মাধ্যমে ক্যাডার-ননক্যাডার কর্মকর্তাদের মধ্যে আরও সুস্পষ্ট এবং প্রকট করা হয়েছে। ফলে এ সংগঠনের অধীন প্রায় সাড়ে ৩ লক্ষ কর্মকর্তা চরম হতাশায় নিমজ্জিত। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষপে কামনা করছি।

Tags: নতুন বেতনপে-স্কেলবেতন কাঠামো
Previous Post

শচীনকে চেনে না ব্রিটিশ এয়ারওয়েজ

Next Post

সাত খুন: বিচার দ্রুত করার দাবি

Next Post

সাত খুন: বিচার দ্রুত করার দাবি

জেন্ডার ডিসক্রেমিনেশনে ঐশী: সেক্স-সাসপেন্স-অ্যাকশন-ড্রামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT