চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য পরীক্ষায় পাস সিটি, শেষ চারে আর্সেনালও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
আনন্দিত ফুটবল কোচ দলের খেলোয়াড়দের সাথে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফর্মের তুঙ্গে উড়তে থাকা ম্যানচেস্টার সিটি এবার পড়েছিল পেনাল্টি পরীক্ষায়। কঠিন সেই পরীক্ষাতেও পাস করে গেছে পেপ গার্দিওলার দল। পেনাল্টি শুট-আউটে লেস্টার সিটিকে হারিয়ে ইংল্যান্ডের লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে সিটিজেনরা। একই রাতে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শেষ চারে তাদের সঙ্গী হয়েছে আর্সেনালও।

মঙ্গলবার রাতে লেস্টারের মাঠে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জিতে ম্যানচেস্টার সিটি।

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এ মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতাগুলোয় অপরাজিতই আছে।

লেস্টারের মাঠে প্রথম গোল পেয়েছিল ম্যানসিটিই। ২৬ মিনিটে গার্দিওলার দলকে এগিয়ে দেন বার্নাড সিলভা। গোল হজম করে ঘরের মাঠে গর্জে ওঠে লেস্টারও। কিন্তু সিটির পাসিং ফুটবলের সঙ্গে বারবার খেই হারিয়েছে তারা। বেশ কয়েক গোলের সুযোগ তৈরি করেও শেষ পরিণতি দিতে ব্যর্থ জেমি ভার্ডি ও রিয়াজ মাহরেজরা।

লেস্টারের গোলমুখে একের পর এক আক্রমণ শানিয়েছে সিটিও। কিন্তু কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলের দেখা পায়নি। তবু ১-০ গোলের জয় নিয়ে সিটি যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই যোগ করা সময়ে সমতা ফেরায় লেস্টার। স্পটকিক থেকে লেস্টারকে সমতায় আনেন ভার্ডি। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু এই সময়ে কোনও দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়া টাইব্রেকারে।

প্রথমে স্পটকিক থেকে গোল করলেও পেনাল্টি শুট-আউটের সময় ভার্ডি শট লাগে পোস্টে। ইংলিশ স্ট্রাইকারের মতো টাইব্রেকারে গোল করতে পারেননি রিয়াদ মাহরেজও। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দেন আলজেরিয়ার উইঙ্গারের শট।

অন্য ম্যাচে আর্সেনাল নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতে প্রথমার্ধের শেষ দিকে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলব্যাকের গোলে।

Tags: আর্সেনালম্যানসিটি
Previous Post

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২ পর্যটক

Next Post

এক দশকেও চালু হয়নি বিশেষায়িত মাদকাসক্ত নিরাময় হাসপাতাল

Next Post
চ্যানেল আই অনলাইন অফিস ভবনের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দশকেও চালু হয়নি বিশেষায়িত মাদকাসক্ত নিরাময় হাসপাতাল

মেগান মারকেল

ইসরায়েলি ডিজাইনারের পোশাকে বধূ সাজতে পারেন মেগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT