চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে সৌদি আরব

পান্থ রহমান by পান্থ রহমান
1:37 পূর্বাহ্ন 19, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে এবার দক্ষ জনশক্তি নেবে সৌদি আরব। সেক্ষেত্রে তাদের আগ্রহ চিকিৎসক, নার্স এবং শিক্ষকে। অন্যদিকে বাংলাদেশ চাইছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের বিনিয়োগ। তাতেও আগ্রহ আছে সৌদি আরবের। বাংলাদেশ-সৌদি আরবের যৌথ কমিশনের বৈঠক শেষে একথা জানিয়েছে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

শ্রম বাজারের হিসেবে বাংলাদেশের সবচে ‘বড় বাজার’ সৌদি আরব। বৈধ-অবৈধ মিলিয়ে সেখানে থাকেন প্রায় অর্ধকোটি বাংলাদেশি। তবে তাদের বেশিরভাগই অদক্ষ শ্রমিক। কায়িক শ্রমিকদের সেই সংখ্যাটা দিন দিন বাড়ছে। যদিও বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ থেকে অদক্ষ পুরুষ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে দেশটি।

এবার নিতে চায় দক্ষ শ্রমিক। বাংলাদেশ-সৌদি আরব এগারোতম কমিশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন দুই দেশের কর্মকর্তারা।

সৌদি আরবের শ্রম উপমন্ত্রী ডক্টর আহমাদ বিন ফাহাদ আল-ফুহাইদ বলেন, আমাদের দেশের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশীরা অনেক অবদান রাখেন, এজন্য তাদের ধন্যবাদ। এবার আমরা ডাক্তার, নার্স ও শিক্ষকদের মতো কিছু দক্ষ মানুষ নিতে চায়। সবমিলিয়ে শ্রমবাজার নিয়ে আমাদের চিন্তা অব্যাহত থাকবে। চেষ্টা থাকবে যত সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এই বিষয়ে দুই দেশ একসাথে কাজ করবো। 

বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়েও কথা হয়েছে বৈঠকে। সৌদির আগ্রহ কৃষি খাতে বিনিয়োগের।

বাংলাদেশের অর্থ সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, ওমরাহ ভিসা চালুর বিষয়টি নিয়ে সৌদির সঙ্গে কথা হয়েছে। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনিয়ম করেছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছি। এর বাইরে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সৌদি আরবকে বিনিয়োগের আহবান জানিয়েছি।  তারাও আগ্রহী।

দু’দিনের যৌথ কমিশন বৈঠক শেষে দু’দেশের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিতে সই হয়েছে সমঝোতা স্মারক। এছাড়াও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ এবং কৃষিজাত পণ্যে শুল্ক ছাড় চেয়েছে বাংলাদেশ।

সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও ইস্যুগুলো তোলেন সৌদি শ্রম উপ-মন্ত্রী ফুহাইদ।

Tags: বাংলাদেশ-সৌদি আরব
Previous Post

রিটার্ন জমার তারিখ চূড়ান্ত করতে চায় সরকার

Next Post

দ্রুত রায় কার্যকরের আহবান গণজাগরণ মঞ্চের

Next Post

দ্রুত রায় কার্যকরের আহবান গণজাগরণ মঞ্চের

সাকার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT