চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল’র জমকালো উদ্বোধন আজ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
7:50 অপরাহ্ন 19, নভেম্বর 2015
in স্পোর্টস
A A

জমকালো উদ্বোধন দিয়ে এক মৌসুম পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পর্দা উঠছে আজ। অনুষ্ঠান মাতাতে আসছেন বলিউড তারকা হৃত্বিক রোশন এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। মিরপুরের হোম অব ক্রিকেটে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। বিপিএলের উদ্বোধনী কনসার্টের টাইটেল স্পনসর হয়েছে ডিবিএল গ্রুপ।

এক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর, বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো উদ্বোধনী, চলছে শেষ সময়ের প্রস্তুতি।

আনুষ্ঠানিক মিট দ্য প্রেসে স্পনসরশিপের ঘোষণা দেন ডিবিবিএল এবং চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, এমন একটা অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়ে আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ।

কড়া নিরাপত্তায় হবে ওপেনিং কনসার্ট। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন, হার্টথ্রব জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউড সিঙ্গার কেকে, বাংলাদেশী ব্যান্ড এলআরবি এবং মমতাজসহ থাকবে প্রিয় শিল্পীদের পরিবেশনা।

এই অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন বিসিবি পরিচালক শেখ সোহেল।

বিকেল ৩টায় খুলে দেওয়া হবে গেট। সাড়ে ৫টা থেকে একের পর এক মঞ্চে আসবেন তারকা শিল্পীরা। রাত ৮টায় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি উদ্বোধন ঘোষণা করবেন বিপিএল সিজন থ্রি এর।

উদ্বোধনের পর একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর শুরু হবে ৬ ফ্র্যাঞ্চাইজির টি-টুয়েন্টি লড়াই। প্রথম দিনই সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিমের চিটাগং ভাইকিংস।

Tags: বিপিএলবিপিএল ৩
Previous Post

ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে মার্কিন নাগরিকসহ নিহত ৫

Next Post

এশিয়ার শরণার্থীদের ঢুকতে দিচ্ছে না ক্রোয়েশিয়া

Next Post

এশিয়ার শরণার্থীদের ঢুকতে দিচ্ছে না ক্রোয়েশিয়া

নতুনভাবে গুগল প্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT