চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীদের গর্ভধারণ রোধ করবে বাংলাদেশ

সোমা ইসলাম by সোমা ইসলাম
3:32 পূর্বাহ্ন 21, নভেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশ স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে মত দিয়েছেন স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা আর্ন্তজাতিক প্রতিনিধিরা। তবে কিশোরীদের গর্ভধারণ রোধে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা পালনের আহবান জানিয়েছেন তারা।

প্রত্যেক নারী প্রত্যেক শিশুর ভবিষ্যত-এই শ্লোগানকে সামনে নিয়ে ২৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে জনসংখ্যা উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন, মা ও শিশু স্বাস্থ্যসহ বাল্যবিবাহ রোধে বাংলাদেশের ভূমিকা অন্য দেশের কাছে উদাহরণস্বরূপ।

সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন, মার্কিন সরকার বাংলাদেশী সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পুষ্টিবিকাশের উদ্যোগকে সমর্থন করে। এর মধ্যে মাতৃত্ব, নারী এবং শিশুরাও পড়ে।
সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে জোর দেন বাংলাদেশ অটিজম সমন্বয় কমিটির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন।

সায়মা ওয়াজেদ হোসেন বলেন, যেখানেই হোক নারী একজন মা, মেয়ে ও বোন। তাদের ভূমিকা অতুলনীয়।

নারী ও শিশু স্বাস্থ্যে উন্নতি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন বলে সম্মেলনে জানায় বাংলাদেশ। 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা নারী ও শিশুকে সঠিক সাপোর্ট দেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এটা সরকারের রাজনৈতিক অঙ্গীকারেরই প্রতিফলন।

স্পীকার শিরিন শারমীন চৌধুরী বলেন, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশনের দিকে এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবেই অনেকখানি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মা ও শিশু স্বাস্থ্যের উন্নতিতে আর্ন্তজাতিক সংগঠনগুলোর ভূমিকারও প্রশংসা করা হয় সম্মেলনে।

Previous Post

প্রাণভিক্ষা ছাড়া আর কোনো আবেদনের সুযোগ নেই

Next Post

সাকার ছেলে বঙ্গভবনে

Next Post

সাকার ছেলে বঙ্গভবনে

যখন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির অনুকম্পাপ্রার্থী বদর কমান্ডার আর রাজাকার শিরোমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT