চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যখন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির অনুকম্পাপ্রার্থী বদর কমান্ডার আর রাজাকার শিরোমনি

জাহিদ নেওয়াজ খান by জাহিদ নেওয়াজ খান
4:31 পূর্বাহ্ন 21, নভেম্বর 2015
in মতামত
A A

সালাউদ্দিন কাদের চৌধুরী আর অালী আহসান মোহাম্মদ মুজাহিদের অপরাধ নতুন করে আর বলার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় তারা গণহত্যায় অংশ নিয়েছে, মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে, ঘর-বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট চালিয়েছে। এসবই মানবতাবিরোধী অপরাধ যে অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছিলো। আপিল বিভাগে সেই সর্বোচ্চ শাস্তি বহাল থাকে। এরপর রিভিউ আবেদনও খারিজ হয়ে যায়। এখন ফাঁসি কার্যকরে একমাত্র যে আনুষ্ঠানিকতা বাকি, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সাকা চৌধুরী এবং মুজাহিদ প্রাণভিক্ষার যে আবেদন করেছেন তা প্রত্যাখ্যাত হওয়া।

তবে প্রাণভিক্ষার আবেদনকে শুধু যে কোনো আবেদন হিসেবে দেখলে ভুল হবে। প্রাণভিক্ষার আবেদনকে শুধু তাদের বেঁচে থাকার অাকাঙ্খা হিসেবে দেখাটাও ঠিক হবে না। এর আগে আব্দুল কাদের মোল্লা বা কামারুজ্জামান এরকম আবেদন করেননি যেটা করেছেন তাদের নেতা মুজাহিদ এবং একাত্তরে মুজাহিদদের অপরাধের সঙ্গী সাকা চৌধুরী।

প্রাণভিক্ষার আবেদনের মাধ্যমে মুজাহিদ-সাকারা আসলে স্বীকার করে নিয়েছেন যে একাত্তরে তারা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেই অপরাধের শাস্তি কী? এরকম অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিশ্চয়ই সেই বিবেচনাবোধ থেকেই বদর কমান্ডার মুজাহিদ আর আর রাজাকার শিরোমনি সাকা চৌধুরীর আবেদন প্রত্যাখ্যান করবেন।

প্রাণভিক্ষার আবেদন নাকচ করতে গিয়ে নিশ্চয়ই রাষ্ট্রপতির চোখের সামনে ভেসে উঠবে শহীদ সেই মুক্তিযোদ্ধাদের মুখ যাদের আত্মত্যাগে স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশের আজ তিনি রাষ্ট্রপতি। নিশ্চয়ই তিনি সেই সন্তানহারা মায়েদের কথা, ভাই হারা বোনেদের কথা, প্রিয় সন্তানকে হারানোর পর অসীম শূন্যতায় জীবন কাটানো বাবাদের কথা মনে করবেন বারবার।

সাকা চৌধুরীর স্ত্রী যতোই বলুন কেনো না যে জাতীয় সংসদে আব্দুল হামিদের সাবেক সহকর্মী হওয়ার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁর কাছে ‘সুবিবেচনা’ আশা করেন, বাস্তবতা হচ্ছে শুধু এতোগুলো বছর বেঁচে থাকাই নয়, সাকার মতো যুদ্ধাপরাধীর সংসদে যেতে পারা কিংবা মুজাহিদের মন্ত্রী হতে পারাটাই ছিলো জাতির জন্য এক কলঙ্ক।

আজ ক্ষমা নয়, বরং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেই সেই কলঙ্ক মোচন করবে বাংলাদেশ।

কলঙ্ক মোচনের অংশ হিসেবে সাকা-মুজাহিদের আবেদন নাকচ করতে গিয়ে সই করার সময় একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিশ্চয়ই আরেকবার সেই গৌরব বোধ করবেন যে গৌরবে তাঁর পায়ের নীচে আজ ধূলায় লুটোপুটি খাচ্ছে গণহত্যা চালানো অপশক্তি যে অপশক্তি এক ফুঁৎকারে বাংলাদেশের জন্মকে উড়িয়ে দিতে চেয়ে আজ বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রপতির অনুকম্পাপ্রার্থী।

তবে তারা যে সশস্ত্র পথে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিলো সেটা সুস্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থেকেই। তারা যে তথাকথিত আদর্শের অনুসারী, তারা এখনও যে তথাকথিত আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তার জন্যই অখণ্ড পাকিস্তানের চাওয়া ছিলো তাদের; সেজন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মেরও বিরোধী ছিলো তারা।

আজ তাই শুধু এদের মৃত্যুদণ্ড কার্যকর করাই শেষ কথা নয়, যে তথাকথিত আদর্শ থেকে তারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়েছিলো সেই তথাকথিত আদর্শের রাজনীতিও বন্ধ করে দিতে হবে। তা না হলে এদের আণ্ডা-বাচ্চারা বারবারই ছোবল দিতে থাকবে যেমন তারা দিয়েছিলো একাত্তরে।

মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর অসত্য দাবি করে জামায়াত এরইমধ্যে প্রমাণ করেছে গো. আযম-নিজামী-মুজাহিদদের আদর্শিক আণ্ডা-বাচ্চারা তাদের বাংলাদেশবিরোধী রাজনৈতিক আদর্শ থেকে কখনে‍াই সরে আসবে না।

(এ
বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর
সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: জাহিদ নেওয়াজ খানমানবতাবিরোধী অপরাধসাকা-মুজাহিদ
Previous Post

সাকার ছেলে বঙ্গভবনে

Next Post

আইএস দমনে কঠোর হবে জাতিসংঘ

Next Post

আইএস দমনে কঠোর হবে জাতিসংঘ

দেশে ফিরেছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT